ঢাকা ১১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

কুরবানিতে বাধা দেওয়ায় ভারতে পুলিশ-গ্রামবাসী সংঘর্ষ

  • আপডেট সময় : ০২:২৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অগাস্ট ২০১৮
  • / 306
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ ভারতের ঝাড়খন্ডে পশু কুরবানিতে পুলিশের বাধা দেয়া কেন্দ্র করে পুলিশ-গ্রামবাসী সংঘর্ষে কমপক্ষে ১৫ জন মুসলিম আহত হয়েছে। তাদের মধ্যে ৭ জন গুলিবিদ্ধ, ২ জনের অবস্থা গুরুতর। খবর এনডিটিভি।

স্থানীয়রা জানায়, ঈদের দিন কুরবানি করতে ঝাড়খন্ডের পাকুর জেলায় ডাঙ্গাপাদা গ্রামে জড়ো হন মুসলিমরা। প্রকাশ্যে গরু কুরবানি হবে এমন খবর পেয়ে সেখানে যায় পুলিশও। কুরবানি করা পশু নিয়ে যাবার চেষ্টা করলে বাধা দেয় মানুষ। এতে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে লাঠিচার্জ ও টিয়ারগ্যাস ছুড়ে পুলিশ।

পুলিশের দাবি পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী হওয়ায় সেখানকার মুসলিমরাও সংঘর্ষে যোগ দেয়। এতে তীব্র হয়ে ওঠে সংঘর্ষ।

ঝাড়খন্ড প্রদেশে গরু জবাই নিষিদ্ধ। অন্যদিকে প্রকাশ্য স্থানে পশু কুরবানি নিষিদ্ধ সারা ভারতে।

এ ঘটনায় বৃহস্পতিবার ৫ জনকে আটক করেছে পুলিশ। নিষিদ্ধ করা হয়েছে যেকোন ধরনের জনসমাবেশ। পাকুর জেলা পুলিশ জানায়, আজও ঘটনাস্থলে থমথমে অবস্থা বিরাজ করছে। তবে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুরবানিতে বাধা দেওয়ায় ভারতে পুলিশ-গ্রামবাসী সংঘর্ষ

আপডেট সময় : ০২:২৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অগাস্ট ২০১৮