ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা

কৃষ্ণ সাগর থেকে জ্বালানি উত্তোলন করলে আমরা শক্তিশালী হবো : এরদোগান

  • আপডেট সময় : ০৮:১৪:১১ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২
  • / 162
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

তুরস্ক কৃষ্ণ সাগর এবং ভূমধ্যসাগরে অনুসন্ধানী মিশনের মাধ্যমে নিরাপত্তা জোরদার করছে। শনিবার কোরাম প্রদেশের একটি অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোয়ান এ কথা বলেছেন।

ডেইলি সাবাহ এ খবর জানিয়েছে।

এরদোগান বলেন, ইউরোপ যখন আসন্ন শীত নিয়ে উদ্বিগ্ন, তখন তুরস্ক ‘জ্বালানি সরবরাহের নিরাপত্তা নিশ্চিত করতে কৌশলগত গবেষণা চালিয়ে যাচ্ছে’।

তুরস্কের আব্দুল হামিদ হান ড্রিলশিপ চলতি সপ্তাহে ভূমধ্যসাগরে তার প্রথম দুই মাসের মিশনের জন্য যাত্রা করেছে।

এটি পূর্ব ভূমধ্যসাগরে অনুসন্ধান কূপ খনন করবে। অপরদিকে ইয়াভুজ ও কানুনি জাহাজ দুটি কৃষ্ণ সাগরে খনন কার্যক্রম চালিয়ে যাবে।

এই বহরে সর্বশেষ সংযোজন এমন একটি জাহাজ, যেটি বিশ্বব্যাপী পাঁচটির মধ্যে একটি, যা ১২ হাজার দুই শ’ মিটার (৪০ হাজার ফুটের বেশি) গভীরতায় ড্রিলিং করার ক্ষমতা রাখে।

এরদোগান বলেন, ‘আমি বিশ্বাস করি আব্দুল হামিদ হান আমাদের জাতির জন্য সুসংবাদ বয়ে আনবে, ঠিক যেমনটি কৃষ্ণ সাগরে আমাদের ৫৪০ বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস আবিষ্কার হয়েছে।’

তিনি বলেন, ‘ঠিক যে মুহূর্ত থেকে আমরা প্রাকৃতিক গ্যাস উত্তোলন শুরু করব, সেই মুহূর্ত থেকে অন্যদের থেকে আলাদা হিসেবে নিজেদের আবিষ্কার করব এবং অনেক শক্তিশালী হবো।’

চলতি সপ্তাহের শুরুতে দেশটির জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী ফাতিহ ডোনমেজ বলেছেন, ‘তুর্কি আগামী মার্চের মধ্যে কৃষ্ণ সাগরে আবিষ্কার করা প্রাকৃতিক গ্যাস ব্যবহার করার জন্য প্রস্তুত হবে।’
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কৃষ্ণ সাগর থেকে জ্বালানি উত্তোলন করলে আমরা শক্তিশালী হবো : এরদোগান

আপডেট সময় : ০৮:১৪:১১ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২