ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতা হাসান মোল্লা মারা গেছেন

  • আপডেট সময় : ১০:৫৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • / 63
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ঢাকার কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নে দুর্বৃত্তদের গুলিতে আহত বিএনপি নেতা হাসান মোল্লা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ বিকেলে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর।

তার মৃত্যুর খবরটি বাসস’কে জানান হলি ফ্যামিলি হাসপাতালের কর্মকর্তা মো. সোহেল। তিনি বলেন, হলি ফ্যামিলি হাসপাতালে আইসিইউ-৭ এ চিকিৎসাধীন ছিলেন হাসান মোল্লা।

এর আগে গত বৃহস্পতিবার রাত ৯টায় কেরানীগঞ্জের জগন্নাথপুরে বিএনপি কার্যালয়ের সামনে তাকে লক্ষ্য করে তিনটি গুলি ছুড়ে দুর্বৃত্তরা। এতে হাসান মোল্লার (৪৫) পেটের বাম দিকে একটি গুলি লাগে। পরে রাতেই তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

হাসান মোল্লার ছোট ভাই রাকিব সাংবাদিকদের জানান, ভাই গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার অস্ত্রোপচার করে পেটের ভেতর থেকে গুলি বের করা হয়। পরে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে হলি ফ্যামিলি হাসপাতালের আইসিইউতে ভর্তি রেখে চিকিৎসা চলছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩টার দিকে ভাই মারা যান।

হাসান মোল্লার ভাই আরো জানান, গত বৃহস্পতিবার রাতে ভাই একটি ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের হিরো চেয়ারম্যানের বাড়ির কাছে একটি রাজনৈতিক কার্যালয়ের সামনে দাঁড়িয়ে ছিলেন। এসময় অজ্ঞাত সন্ত্রাসীরা মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

হাসান মোল্লা কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মৃত আলী আজম মোল্লার ছেলে। হাসানের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতা হাসান মোল্লা মারা গেছেন

আপডেট সময় : ১০:৫৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬