ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তায় ড. মুহাম্মদ ইউনূস লালমোহনে নজরুল বর্ষ উদযাপন এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি ও ছড়ানোকে অপরাধ বললেন শাহজালালে ৪ কেজি কুশসহ ভারতীয় নাগরিক আটক অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

  • আপডেট সময় : ০৬:১০:৪১ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪
  • / 144
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাবি প্রতিনিধি

সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে ২০১৮ সালের পরিপত্র বহাল রাখার দাবিতে তৃতীয় দিনের মত রাজধানীর শাহবাগ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থগারের সামনে থেকে মিছিল নিয়ে হাজী মুহম্মদ মুহসিন হল, ভিসি চত্বর, টিএসসি, জগন্নাথ হলের মোড় হয়ে বকশিবাজার, বুয়েট, পলাশী, আজিমপুর, ইডেন কলেজ, হোম ইকোনমিকসের, নীলক্ষেত মোড় এবং রাজু ভাস্কর্য হয়ে সাড়ে ৪ টার সময়ে শাহবাগে মোড় অবস্থান নেয় শিক্ষার্থীরা।

এর আগে ঢাবির বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীদের অভিযোগ, আজও হল থেকে বের হওয়ার সময় বাধা দেয় ছাত্রলীগ। ছাত্রলীগের বাধার পরেও যোগ দেয় শিক্ষার্থীরা।

নাম প্রকাশ না করার শর্তে মাস্টারদা সূর্যসেন হলের এক শিক্ষার্থী বলেন, ছাত্রলীগের নেতা-কর্মীরা বাধা দিলেও শিক্ষার্থীদের তোপের মুখে তারা কিছু বলতে সাহস পায়নি।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, বিজয় একাত্তর হল, অমর একুশে হল, স্যার এ এফ রহমান হলেও ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ উঠে।

শিক্ষার্থীদের অবরোধের কারণে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। এ সময় শিক্ষার্থীরা- ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘১৮ এর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথা কবর দে’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।

এদিকে একই সময়ে মধুর ক্যানটিনে জড়ো হয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। মধুর ক্যানটিনে কেন্দ্রীয় ছাত্রলীগ ও ঢাবির শীর্ষনেতাদের উপস্থিত হওয়ার কথা রয়েছে। শিক্ষার্থীরা মিছিল নিয়ে মধুর ক্যানটিন হয়ে যাওয়ার সময় ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে ‘ভুয়া, ভুয়া’ বলে আওয়াজ দেয়।

শাহবাগ মোড় অবরোধের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা মনে করি প্রশাসনের ভাইয়েরা আমাদের সহযোগিতা করবেন। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি নিয়ে আন্দোলন করে যাব। কোনো ধরণের বাধা আমরা মেনে নেব না।’

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

আপডেট সময় : ০৬:১০:৪১ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪