ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী

কোরআন অবমাননা বাক স্বাধীনতা নয় ‘আধুনিক অজ্ঞতা’ : রায়িসি

  • আপডেট সময় : ০১:২৩:০৯ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩
  • / 160
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মহাগ্রন্থ আল-কোরআন অবমাননা করার জন্য কোনো কোনো ইউরোপীয় দেশের সরকার দুর্বৃত্তদেরকে যে সবুজ সংকেত দিয়েছে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি আবার তার তীব্র নিন্দা জানিয়েছেন।

তিনি বলেছেন, ইউরোপীয়রা বাক স্বাধীনতার যে দাবি করে এসব ঘটনা তার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক।

তিনি রোববার তেহরানে মন্ত্রিসভার এক বৈঠকে বলেন, ইউরোপীয় দেশগুলো বাক স্বাধীনতার দাবি করলেও তারা পবিত্র কোরআন অবমাননা করার যে অনুমতি দিয়েছে তা নিছক ‘আধুনিক অজ্ঞতা’ ছাড়া আর কিছু নয়।

ইরানের প্রেসিডেন্ট বলেন, সারা বিশ্বে (ইসলামের ব্যাপারে) জাগরণের যে ঢেউ বয়ে যাচ্ছে তার প্রেক্ষিতে এমন দিন আসবে যেদিন সকল মানুষ কোরআন অবমাননাকারীদের অশুভ, ঘৃণ্য ও নির্দয় উদ্দেশ্য সম্পর্কে সচেতন হবে।

সালওয়ান মোমিকা নামে সুইডেনে আশ্রয় গ্রহণকারী এক ইরাকি শরণার্থী সুইডিশ সরকারের পৃষ্ঠপোষকতায় দ্বিতীয়বার পবিত্র কোরআন অবমাননা করার পর প্রেসিডেন্ট রায়িসি এ বক্তব্য দিলেন।

এদিকে ডেনমার্কের ইসলাম-বিদ্বেষী গোষ্ঠী ‘দানস্কে প্যাট্রিওটার’ গত শুক্রবার কোপেনহেগেনের ইরাক দূতাবাসের সামনে কোরআনের অবমাননা করে। ইউরোপীয় দেশগুলোতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কোরআন অবমাননার বিরুদ্ধে ইরানসহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে ব্যাপক বিক্ষোভ হয়েছে।
সূত্র : পার্সটুডে

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কোরআন অবমাননা বাক স্বাধীনতা নয় ‘আধুনিক অজ্ঞতা’ : রায়িসি

আপডেট সময় : ০১:২৩:০৯ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩