ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১ বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

কোরআন ধর্মগ্রন্থ, গীতা নয় : কর্নাটকের শিক্ষামন্ত্রী

  • আপডেট সময় : ০৬:৫৪:০৭ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২
  • / 155
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

একদিকে যেখানে হিজাব নিয়ে ভারতের কর্নাটক রাজ্যে শিক্ষাক্ষেত্রে তুমুল বিতর্ক চলছে বেশ কয়েক মাস ধরে, সেখানেই রাজ্যটির সরকার সম্প্রতি পাঠ্যক্রমে ভগবদ গীতা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এ নিয়ে স্বভাবতই জোর বিতর্ক শুরু হয়েছে এই দক্ষিণী রাজ্যে। এ প্রেক্ষিতে সেই রাজ্যের শিক্ষামন্ত্রী বিসি নাগেশ দাবি করেন, ভগবদ গীতা কোনো ধর্মগ্রন্থ নয়। তাই ‘নীতি শিক্ষা’র পাঠে গীতার অন্তর্ভুক্তি নিয়ে তিনি কোনো বিতর্ক দেখতে পারছেন না।

বিসি নাগেশ দাবি করেন, গীতা কোনো ধর্মগ্রন্থ নয় এবং এটি কোনো ধর্মের প্রচার করে না। তবে কোরআন ধর্মের প্রচার করে এবং সেটি ধর্মগ্রন্থ।

শিক্ষামন্ত্রী আরো বলেন, ভগবদ গীতা শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা দিয়ে অনুপ্রাণিত করে। তার দাবি, স্বাধীনতা আন্দোলনের সময় অনেককেই অনুপ্রাণিত করেছিল গীতা।

এর আগে সোমবার নাগেশ জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের নেতৃত্বাধীন একটি কমিটি রাজ্য সরকারি স্কুলে ভগবদ গীতা পড়ানোর বিষয়ে আলোচনা করছে। তিনি বলেছিলেন, ‘একটি কমিটি ইতোমধ্যে এটি (পাঠ্যক্রমে গীতার অন্তর্ভুক্তি) নিয়ে কাজ করছে এবং আমাদের পরিকল্পনা, এই বছরের ডিসেম্বর থেকেই তা বাস্তবায়ন করা হবে। যদিও এটি পাঠ্যক্রমের অংশ হবে না। এবং এর উপর ভিত্তি করে কোনো পরীক্ষা নেয়া হবে না।’

এর আগে চলতি বছরের মার্চ মাসে মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই নিজেই জানিয়েছিলেন যে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত স্কুলে গীতা পড়ানোর পরিকল্পনা করছে তার সরকার।

এদিকে এই বিষয়ে কংগ্রেস নেতা ও রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া বলেন, ‘ছাত্রদের স্কুলে ভগবগ গীতা, কোরআন বা বাইবেল শেখানো যেতেই পারে কিন্তু সরকারের অগ্রাধিকার হওয়া উচিত স্কুলে মানসম্মত শিক্ষা প্রদান করা। এটাই প্রাথমিক নীতিবাক্য হওয়া উচিত। স্কুলে নৈতিক শিক্ষা হিসেবে পবিত্র গ্রন্থ পড়ানো নিয়ে আমাদের দলের কোনো আপত্তি নেই।’

সূত্র : হিন্দুস্থান টাইমস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কোরআন ধর্মগ্রন্থ, গীতা নয় : কর্নাটকের শিক্ষামন্ত্রী

আপডেট সময় : ০৬:৫৪:০৭ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২