ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১ বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

ক্রিমিয়ান সেতুতে আগুন: ইউক্রেনে উচ্ছ্বাস, আশু সংস্কারের ঘোষণা রাশিয়ার

  • আপডেট সময় : ০৭:৩৭:০৬ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২
  • / 151
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ক্রিমিয়াকে রাশিয়ার সাথে যুক্ত করা ক্রিমিয়ান সেতুতে অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পরই ইউক্রেনে উচ্ছ্বাসের জোয়ার বইছে। একে ইউক্রেনে রুশ যুগের অবসানের ইঙ্গিত হিসেবেও দেখছেন অনেকে।

১৯ কিলোমিটার দীর্ঘ সেতুটি ইউক্রেন থেকে অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপকে রাশিয়ার মূল ভূখণ্ডের সাথে যুক্ত করেছে। এই সেতুর মধ্য দিয়ে রাশিয়ার দক্ষিণে ক্রাসনদার অঞ্চলের সঙ্গে ক্রিমিয়ার কেরচ নগরীর সরাসরি যোগাযোগ স্থাপন হয়েছে।

শনিবার ভোরে সেতুটির রেল সেতু অংশে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
রাশিয়া জানিয়েছে শিগগিরই সেতুটির সংস্কার কাজ শুরু হবে। ক্রিমিয়া অঞ্চলের প্রধানের দায়িত্বে থাকা সের্গেই আকসিওনভ ওই অঞ্চলে থাকা মানুষদের এই নিশ্চয়তাও দিয়েছেন যে, ক্রিমিয়ায় খাবার ও জ্বালানির পর্যাপ্ত মজুদ আছে।

তিনি এক ভিডিও বার্তায় বলেছেন, ‘আমাদের সারা মাসের জ্বালানি আছে এবং এর দাম বাড়ারও কোনো শঙ্কা নেই।’ তিনি আরও জানান, ক্রিমিয়ায় এখনও দুই মাসের বেশি চলবে সেই পরিমাণ খাদ্য মজুদ আছে।

আর সেতু সংস্কারের বিষয়ে এই নেতা বলেন, ‘কোনো ধরনে আমলাতান্ত্রিক জটিলতা ছাড়াই ক্রিমিয়ান সেতু সংস্কারের কাজ শুরু হবে। আজ থেকেই শুরু হচ্ছে কাজ। আর দ্রুতই তদন্তও সম্পন্ন করা হবে।’

সূত্র: বিবিসি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ক্রিমিয়ান সেতুতে আগুন: ইউক্রেনে উচ্ছ্বাস, আশু সংস্কারের ঘোষণা রাশিয়ার

আপডেট সময় : ০৭:৩৭:০৬ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২