ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১ বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

ক্রিমিয়ান সেতুতে বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার করেছে রাশিয়া

  • আপডেট সময় : ০৬:৩৯:৪১ অপরাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২
  • / 175
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ক্রিমিয়ার সাথে রাশিয়ার মূলভূখণ্ডকে সংযুক্ত করা ক্রিমিয়ান সেতুতে অগ্নিকাণ্ডের ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা জোরদার করেছে রুশ কর্তৃপক্ষ।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে ওই এলাকা দেখাশোনার করার আদেশ দিয়েছেন।

রাশিয়ার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত সেতুটি মেরামতে তাৎক্ষণিকভাবেই কাজ শুরু করা হয়েছে। পানির নীচে সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা খতিয়ে দেখতে নামানো হয়েছে ডুবুরি দলকে।
শনবিার সকালের দিকে জ্বালানিবাহী লরি বিস্ফোরিত হলে সেতুটির একটি অংশে আগুন ধরে যায়। এতে ওপরে থাকা রেলসেতুও ক্ষতিগ্রস্ত হয় আর মূলসেতুর একটি অংশ পানিতে পড়ে যাওয়ায় বন্ধ হয়ে যায় যান চলাচল।

এই ঘটনাকে নিজেদের একরকম জয় হিসেবেই দেখছে ইউক্রেন। তারা বলছেন, এটা ইউক্রেনে রাশিয়ার আধিপত্যের পতনের পূর্বাভাস। যদিও রাশিয়া এটাকে দুর্ঘটনা হিসেবেই হাজির করছে।

সূত্র: বিবিসি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ক্রিমিয়ান সেতুতে বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার করেছে রাশিয়া

আপডেট সময় : ০৬:৩৯:৪১ অপরাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২