ঢাকা ০৯:০০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১ বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

খরচ না হওয়া অর্থ ফেরত পাবে আফগান হাজিরা

  • আপডেট সময় : ০৬:০৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২
  • / 145
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

হজের খরচের জন্য হাজিদের থেকে যে পরিমাণ অর্থ নেয়া হয়েছে তা খরচ হয়নি। এজন্য বেঁচে যাওয়া অর্থ তাদের ফেরত দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আমিরাত আফগানিস্তান। দেশটির হজ ও ধর্মবিষয়ক মন্ত্রণালয় বিষয়টি জানিয়েছে।

গত শনিবার এক সংবাদ সম্মেলনে হজ ও ধর্মবিষয়ক মন্ত্রী নূর মোহাম্মদ সাকিব জানান, এ বছর সাড়ে ১৩ হাজারেরও বেশি হজযাত্রীর কাছ থেকে মোট ৫৩ মিলিয়ন ডলার নেয়া হয়েছিল। সে অর্থ থেকে খরচ হয়েছে ৪৬ মিলিয়ন ডলার। বাকি সাত লাখ ডলার বেঁচে গেছে। এ অর্থ হজযাত্রীদের ফেরত দেয়া হবে।

মন্ত্রণালয় জানায়, তালেবানের এবারের শাসনামলে এটিই প্রথমবারের মতো হজযাত্রা। এবারে হজে গেছেন মোট ১৩ হাজার ৫৮২ জন আফগান নাগরিক। তারা হজে যাওয়ার সময় প্রত্যেকে খরচ হিসেবে চার হাজার ১৩০ ডলার করে দিয়েছেন। খরচ বেঁচে যাওয়ায় এবার তারা ৫১৫ ডলার করে ফেরত পাবেন।

নূর মোহাম্মদ সাকিব বলেন, আমরা হজযাত্রীদের অবশিষ্ট অর্থ ফেরত দেব। তারা মন্ত্রণালয়ের প্রাদেশিক বিভাগ থেকে অর্থ ফেরত নিতে পারবেন। মন্ত্রণালয়ের মুখপাত্র ফজল মোহাম্মদ হুসাইন জানান, হজ পরিচালনায় ৩০০ প্রশিক্ষক (মুআল্লিম) পাঠানো হয়েছিল। এছাড়া প্রশাসনের যেসব কর্মকর্তা হজে গিয়েছিলেন, তারা নিজস্ব খরচেই হজ করেছেন।

এক হজযাত্রী জানান, এই বছর হজযাত্রায় দেয়া পরিষেবা নিয়ে আমরা সন্তুষ্ট। সবকিছু, এমনকি হজযাত্রীরা গাইডও তাদের ইচ্ছেমতো বাছাই করে নিতে পেরেছেন। এই সুন্দর ব্যবস্থাপনার কারণে তালেবান প্রশাসন ধন্যবাদ পাওয়ার যোগ্য।

এই খবরে সালাহ উদ্দিন আইয়ুবী নামের এক আফগান নাগরিক মন্তব্য করেছেন, সুদিন আসছে এবং এভাবেই আসবে। আমরা আবারো সততা, বিশ্বস্ততা এবং গৌরব ও আভিজাত্যে মাথা উঁচু করে দাঁড়াবো, ইনশাআল্লাহ।

সূত্র : আলজাজিরা ও আলকুদস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খরচ না হওয়া অর্থ ফেরত পাবে আফগান হাজিরা

আপডেট সময় : ০৬:০৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২