ঢাকা ১০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

খালেদা জিয়ার রায় নিয়ে পর্যবেক্ষণে জাতিসংঘ

  • আপডেট সময় : ০৯:২৩:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০১৮
  • / 351
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড হওয়ার পর উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে জাতিসংঘ।

সংস্থাটির মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বাংলাদেশের সব রাজনৈতিক পক্ষকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

ঢাকায় রায় ঘোষণার পর স্থানীয় সময় বৃহস্পতিবার নিউইয়র্কে গুতেরেসের মুখপাত্র ফারহান হক এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।

ভারতীয় সংবাদ সংস্থা ইন্দো এশিয়া নিউজ সার্ভিস-আইএএনএসের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিফিংয়ে এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফারহান বলেন, খালেদা জিয়ার রায়ের পর উদ্ভূত পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি। সম্পূর্ণ ঘটনাবলি মূল্যায়নের পর আমরা এ বিষয়ে কিছু বলতে পারব বলে আশা করছি।

তিনি বলেন, নির্বাচনে কী প্রভাব পড়বে, তা নিয়ে আগভাগে কিছু বলা ঠিক হবে না। কিন্তু সব রাজনৈতিক দলের অংশগ্রহণে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানাচ্ছি।

ফারহান হক বলেন, আমরা সব পক্ষকে শান্তি বজায় রাখার আহ্বান জানাই।

নিউজটি শেয়ার করুন

খালেদা জিয়ার রায় নিয়ে পর্যবেক্ষণে জাতিসংঘ

আপডেট সময় : ০৯:২৩:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০১৮