ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

গণতন্ত্রের প্রতি সম্মান না দেখালে যুক্তরাষ্ট্রের আদর্শ বিনষ্ট হবে : বাইডেন

  • আপডেট সময় : ০১:০২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২
  • / 144
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, যাকে হোয়াইট হাউজের কর্মকর্তারা ‘দেশমাতৃকার আত্মার জন্য যুদ্ধ’ হিসেবে অভিহিত করেছেন সে নিয়েই তার বক্তব্য তুলে ধরেছেন। যুক্তরাষ্ট্রের জনগণের অধিকার এবং নির্বাচনের স্বাধীনতা কিভাবে এখনো “আক্রমণের শিকার” সে প্রসঙ্গটি তুলে ধরেন তিনি। তিনি পরিস্কারভাবে তুলে ধরেন যে আমেরিকার জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের স্বাধীনতা সুরক্ষিত রাখতে চান। তিনি বলেন, গণতন্ত্রের প্রতি সম্মান না দেখালে যুক্তরাষ্ট্রের আদর্শ বিনষ্ট হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ফিলাডেলফিয়ায় এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাইডেন আরো বলেন, এটা মনে করার কারণ নেই যে এই যুক্তরাষ্ট্রে গণতন্ত্র হুমকির সম্মুখীন নয়। প্রসঙ্গত তিনি ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে বিশৃঙ্খলা ও সহিংসতার কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন গণতন্ত্র এবং সকল মানুষের অধিকারের প্রতি সম্মান প্রদর্শন না করলে যুক্তরাষ্ট্র যে আদর্শ ২০০ বছর ধরে রক্ষা করে আসছে সেই আদর্শ বিনষ্ট হবে।

সাধারণভাবে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরোক্ষ সমালোচনা করলেও তিনি বলেন, তিনি মনে করেন না সব রিপাবলিকানই বিভাজন ও সহিংসতার পক্ষে। তবে তিনি সতর্ক করে দেন যে গণতন্ত্রকে খর্ব করার যেকোনো প্রচেষ্টা সহিংসতার সুত্রপাত ঘটাতে পারে। তিনি ইন্ডেপেন্ডেন্স হলের সামনে দাড়িয়ে তার ভাষণে বলেন, ‘আজ রাতে এখানে দাঁড়িয়ে আমি বলতে পারি আমাদের গণতন্ত্র এখন আক্রান্ত।’

তবে এই সতর্ক বার্তার পাশাপাশি তিনি এ কথাও বলেন যে যুক্তরাষ্ট্রের জনগণ প্রতিকূল অবস্থা জয় করেছে। তিনি বার বার বলেন, ‘উই দ্য পিপল’ অর্থাৎ আমরা এই জনগণ সব কিছু সাধন করতে পারি। ধর্ম-বর্ণ নির্বিশেষ সকল আমেরিকান অবিভাজিত ভাবে ঐক্যবদ্ধ থাকবেন এই প্রত্যাশা রেখে তিনি তার ভাষণ শেষ করেন।

সূত্র : ভয়েস অফ আমেরিকা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গণতন্ত্রের প্রতি সম্মান না দেখালে যুক্তরাষ্ট্রের আদর্শ বিনষ্ট হবে : বাইডেন

আপডেট সময় : ০১:০২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২