ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য : সালাহউদ্দিন

  • আপডেট সময় : ০৯:০১:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 150
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, তার দলের লক্ষ্য হলো জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা।

তিনি আরও বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা বিএনপির লক্ষ্য। অনেক রক্তের বিনিময়ে রাষ্ট্র একটি ট্র্যাকে উঠেছে। এখন সাংবিধানিক আইনি কাঠামোয় রূপ দেওয়া প্রয়োজন। দেশের জনগণ ও ২০২৪’র গণ-অভ্যুত্থানের অভিপ্রায় হলো জনগণের অধিকার প্রতিষ্ঠা করা।

‘গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যত: জন মানুষের ভাবনা ও প্রত্যাশা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমেদ আজ এসব কথা বলেন।

রাজধানীর গুলশানে একটি হোটেলে অলাভজনক ও অরাজনৈতিক গবেষণা কেন্দ্র বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই) আয়োজিত এ গোলটেবিল বৈঠকে বেশ কয়েকজন রাজনৈতিক বিশ্লেষকও অংশ নেন।

বিএনপি নেতা সালাহউদ্দিন বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার পাশাপাশি কিছু সংস্কারও প্রয়োজন। দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকতে পারে, তবে তাদের একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।

সব রাজনৈতিক দলকে ফ্যাসিবাদবিরোধী ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পর যে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য গড়ে উঠেছে, তা হবে আমাদের রাষ্ট্রের একমাত্র রাজনৈতিক শক্তি এবং এই শক্তিকে অবশ্যই সমুন্নত রাখতে হবে। আমাদের মধ্যে আদর্শিক, রাজনৈতিক কৌশলগত কিংবা নির্বাচন-সম্পর্কিত ইস্যুভিত্তিক পার্থক্য থাকলেও ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখতে হবে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য : সালাহউদ্দিন

আপডেট সময় : ০৯:০১:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫