ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

‘গণতান্ত্রিক শাসনব্যবস্থাই সংসদের ভিত্তি মজবুত করতে পারে’ : চবিতে প্রণব মুখার্জি

  • আপডেট সময় : ০২:০২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০১৮
  • / 265
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসার কিছুক্ষন পর বেলা ১ টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হল প্রাঙ্গণে আয়োজিত বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন।

এর কিছুক্ষন পরই তাকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ডি-লিট ডিগ্রী প্রদান করা হয়।

প্রণব মুখার্জি অনুষ্ঠানস্থলে আসার সাথে সাথে শুরু হয় সমাবর্তনের মূল আনুষ্ঠানিকতা বেলা ১ টা ২৫ মিনিটে বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে অনুষ্টান শুরু করা হয়। এরপর ১ টা ৩০ মিনিটে উদ্বোধনী সংগীত ও সৃত্য পরিবেশন করা হয়।

বেলা ১ টা ৩৮ মিনিটে প্রণব মুখার্জিকে স্মারক তুলে দেন উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দীন চৌধুরী। এরপরই উত্তোরীয় পরিয়ে দেন উপ-উপাচার্য শিরীণ আখতার।

উপাচার্য উদ্বোধনী ভাষন দেয়ার পর প্রণব মুখার্জিকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রী প্রদান করা হয়। সমাবর্তন পরিচালনা করছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিষ্টার ড. কামরুল হুদা।

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বলেছেন, বাংলাদেশ সংসদীয় গণতন্ত্র গ্রহণ করেছে।  আর গণতান্ত্রিক শাসনব্যবস্থাই সংসদের ভিত্তি মজবুত করতে পারে।

তিনি বলেন, মানুষ অবাধে ভোট দিয়ে সরকার নির্বাচন করবে, নিজের পছন্দ মতো নেতৃত্ব বেছে নেবে- সেই অধিকার আজকের পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডিলিট ডিগ্রি সম্মাননা গ্রহণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।  এর আগে দুপুর ১২টা ৫৫ মিনিটে তিনি বিশ্ববিদ্যালয়ের হাজির হন।

প্রণব মুখার্জি বলেন, দীর্ঘদিন অসহ্য নির্যাতন যন্ত্রণা সহ্য করে বাংলাদেশের মানুষ স্বাধীনতার জয় অর্জন করেছে।

তিনি আরো বলেন, বাংলাদেশ স্বাধীনতা লাভ করার অল্প সময়ের ব্যবধানে আমরা জাতির জনক বঙ্গবন্ধুকে হারিয়েছিলাম। একইভাবে জীবন দিতে হয়েছিল মহাত্যা গান্ধীকেও।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘গণতান্ত্রিক শাসনব্যবস্থাই সংসদের ভিত্তি মজবুত করতে পারে’ : চবিতে প্রণব মুখার্জি

আপডেট সময় : ০২:০২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০১৮