ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি ও ছড়ানোকে অপরাধ বললেন শাহজালালে ৪ কেজি কুশসহ ভারতীয় নাগরিক আটক অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া

গাজার উদ্বাস্তু শিবিরে আগুন, নিহত ২১

  • আপডেট সময় : ১২:১১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২
  • / 143
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ফিলিস্তিনের গাজা উপত্যকার একটি উদ্বাস্তু শিবিরে আগুনে অন্তত ২১ জন নিহত হয়েছে। এছাড়া আরো কয়েকজন আহত হয়েছে। বৃহস্পতিবারের এই ঘটনায় হতাহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে। ঘন বসতিপূর্ণ জাবালিয়া উদ্বাস্তু শিবিরে এই আগুন লাগে।

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে যে সেখানে প্রচুর পরিমাণে গ্যাসোলিন মজুত ছিল। তা থেকেই আগুন লাগে।

আলজাজিরার সংবাদদাতা ইউমনা আলসাইয়িদ গাজা থেকে বলেন, একটি জন্মদিন পালনের সময় মোমবাতি থেকে আগুনের সূত্রপাত ঘটে। তিনি বলেন, ‘মোমবাতি জ্বালানোর সাথে সাথে দ্রুত আগুন ছুড়িয়ে পড়ে এবং সেখানে একটি বিস্ফোরণ ঘটে।’

দমকল বাহিনীর সদস্যদের আগুন নেভাতে কয়েক ঘণ্টা সময় লাগে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, তারা চিৎকার শুনতে পেলেও সাহায্য করতে পারছিলেন না।

গাজা নিয়ন্ত্রণকারী হামাস জানিয়েছে, আগুনের কারণ নির্ণয়ে তদন্ত চলছে।
সূত্র : আলজাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গাজার উদ্বাস্তু শিবিরে আগুন, নিহত ২১

আপডেট সময় : ১২:১১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২