ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা

গুচ্ছ মানবিক ইউনিটের ফল প্রকাশ, পাস ৫৬.২৬ শতাংশ

  • আপডেট সময় : ০৭:৪৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২
  • / 176
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

গুচ্ছ ২২ বিশ্ববিদ্যালয় মানবিক ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে পাস করেছে ৫৬.২৬ শতাংশ।

মঙ্গলবার বিকেল ৪টায় গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে (gstadmission.ac.bd) মানবিক ইউনিটের ভর্তি ফলাফল প্রকাশ করা হয়। এরপরই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভিসি ও সমন্বিত ভর্তি পরীক্ষার যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মো: ইমদাদুল হক সংবাদ সম্মেলন করেন।

তিনি বলেন, এবার গুচ্ছ পদ্ধতিতে মানবিক অনুষদে মোট আবেদন পড়েছে ৯০ হাজার ৬৩৭ জন। তার মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ৮৫ হাজার ৫১২ জন, আর অনুপস্থিত ছিল ৫ হাজার ১২৫ জন। এই ইউনিটে পাসের হার ৫৬.২৬ শতাংশ আর অকৃতকার্য হয়েছে ৪৩.৬৮ শতাংশ। আর সর্বোচ্চ নম্বর (৮২.২৫) পেয়ে প্রথম স্থান অধিকার করেছে দিগন্ত বিশ্বাস। দিগন্ত দিনাজপুর ক্যন্টনম্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। তার পরীক্ষার কেন্দ্র ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে।

এছাড়া তিনি আরো বলেন, এ ফলাফল নিয়ে যদি কেউ সন্তুষ্ট না থাকে তাহলে সে চ্যালেঞ্জ করতে পারবে। এজন্য তাকে ২০ আগস্টের পরে ২ হাজার টাকা ফি দিয়ে আবেদন করতে হবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গুচ্ছ মানবিক ইউনিটের ফল প্রকাশ, পাস ৫৬.২৬ শতাংশ

আপডেট সময় : ০৭:৪৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২