ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী ভাঙ্গুড়ায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরিজ ককটেল বিস্ফোরণ, আটক ৩ চরফ্যাশনে সারের সংকট, মিয়ানমারে পাচারের অভিযোগ কৃষকদের দেশের ২৯তম পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী টানা দুইবার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন লিওনেল মেসি শাহজালালে হারানো ব্যাগ উদ্ধার: ম্যাজিস্ট্রেট নওশাদের তৎপরতায় উপকৃত যাত্রীরা প্রতিরক্ষা খাতে বড় বিনিয়োগের পথে সার্বিয়ার শিক্ষার্থী জোট জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা খেয়ে ইরানের বিষয়ে দ্বিধায় ট্রাম্প

গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে সাবেক উপ-প্রতিরক্ষা মন্ত্রীর মৃত্যুদণ্ড

  • আপডেট সময় : ১১:০৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩
  • / 150
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

যুক্তরাজ্যের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে সাবেক উপ-প্রতিরক্ষা মন্ত্রী আলিরেজা আকবরিকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরানের সুপ্রিম কোর্ট। তিনি ইরানি-ব্রিটিশ নাগরিক ছিলেন।

ইরানের বিচার বিভাগীয় সংবাদ সংস্থা মিজান অনলাইন বুধবার এই খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আলিরেজা আকবরিকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। কারণ ‘দুর্নীতি এবং গোয়েন্দা তথ্য দিয়ে তিনি দেশের অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তার ক্ষতি করে আসছিলেন।’

প্রতিরক্ষা মন্ত্রণালয় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলিরেজা আকবরিকে ‘দেশের সংবেদনশীল এবং কৌশলগত কেন্দ্রগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ অনুপ্রবেশকারী’ হিসেবে বর্ণনা করেছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে মিজান অনলাইন জানায়, “আকবরি তার গুরুত্বপূর্ণ পদের কারণে যুক্তরাজ্যের ‘সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস’- এম১৬ এর ‘প্রধান গুপ্তচর’ হয়ে উঠেছিলেন।”

২০১৯ সালের ২ ফেব্রুয়ারি ইরানের সরকারি পত্রিকা আকবরির একটি সাক্ষাৎকার প্রকাশ করে। তিনি মোহাম্মদ খাত্তামির ‘সংস্কারপন্থী সরকারের সাবেক উপ-প্রতিরক্ষা মন্ত্রী’ ছিলেন। ১৯৯৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট ছিলেন খাত্তামি।

সূত্র : আল-জাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে সাবেক উপ-প্রতিরক্ষা মন্ত্রীর মৃত্যুদণ্ড

আপডেট সময় : ১১:০৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩