ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা এক লাফে ৩ শতাংশের বেশি বাড়লো স্বর্ণের দাম শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স

‘গেট ইন দ্যা রিং’র গ্র্যান্ডফিনালে এবারের চ্যাম্পিয়ন নূসরাত জাহান রাইসা

  • আপডেট সময় : ০৩:৩৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মে ২০১৮
  • / 493

‘গেট ইন দ্যা রিং- ২০১৮’ -এর গ্র্যান্ডফিনালে। ২০১৮ এর গেট ইন দ্যা রিং বিজয়ী আর্কেড ফাউন্ডেশনের নূসরাত জাহান রাইসার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান।

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  জমকালো আয়োজনের মধ্য দিয়ে আজ (মঙ্গলবার) ৮ মে ২০১৮ ঢাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত হলো ‘গেট ইন দ্যা রিং- ২০১৮’ -এর গ্র্যান্ডফিনালে।

২০১৮ এর গেট ইন দ্যা রিং বিজয়ী আর্কেড ফাউন্ডেশনের নূসরাত জাহান রাইসা আগামী ২৯ মে  পর্তুগালে গ্লোবাল মিট আপে চূড়ান্ত পর্বে প্রতিযোগীতার সুযোগ পাবে।

আজ রাজধানীর সোবহানবাগে বিশ্ববিদ্যালয়ের ৭১ মিলনায়তনে আয়োজিত ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূইঁয়া। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন এস এম ই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুল ইসলাম। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি ডিভিশনের স্টার্টআপ বাংলাদেশ এর বিনিয়োগ উপদেষ্টা মিস টিনা জেবিন,  মসলিন ক্যাপিটালের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ ওয়ালি উল- মারুফ মতিন, বাংলাদেশ অর্গানাইজেশন ফর লার্নিং এন্ড ডেভেলাপমেন্ট (ইঙখউ) এর সভাপতি কাজী এম আহমেদ ও বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মনওয়ার কামাল। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিভিন্ন স্বনামধন্য কোম্পানির মালিক এবং সিইও উপস্থিত ছিলেন।

গত ২১ এপ্রিল,  ২০১৮ তারিখে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে ব্যাটেলের মাধ্যমে ৩৫৮টি দল থেকে ১২ টি দল চূড়ান্ত পর্বের জন্য (ফাইনালিস্ট) নির্বাচিত হয়। এরপর ১২টি দল থেকে নির্বাচন করে ফাইনালে আর্কেড ফাউন্ডেশনের নূসরাত জাহান রাইসা চ্যাম্পিয়ান হয়ে গ্লোবাল মিট আপের (ফাইনাল) জন্যে পর্তুগালের টিকেট জয় লাভ করেন।

চূড়ান্ত প্রতিযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, . ব্র্যাক বিশ^বিদ্যালয়, নর্থসাউথ বিশ^বিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আহসানউল্লাহ ইউনভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি, ইউনিভার্সিটি অব ডেভেলাপমেন্ট অলটারনেটিভ, দি ইউনিভার্সিটি অব এপ্লাইড সায়েন্স, জার্মানী ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ  ১২ টি দল অংশগ্রহন করে।

বাংলাদেশে দ্বিতীয়বারের মত এ আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করে দেশের শীর্ষস্থানীয় বেসরকারী বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ।  এর আগে ২০১৫ সালে বাংলাদেশে প্রথম বারের মত এ “গেট ইন দ্যা রিং” প্রতিযোগীতার আয়োজন করা হয়। তারও আয়োজক ছিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভাসর্িিট।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূইঁয়া বলেন, বাংলাদেশ একটি অপার সম্ভাবনাময় দেশ। এদেশের তরুণদের রয়েছে অসামান্য উদ্ভাবনী মেধা। দেশের অনাচে কানাচে যেসব উদ্যেমী তরুণ চমৎকার সব ব্যবসায়িক ধারনা নিয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদেরকে খুঁজে বের করবে গেট ইন দ্যা রিং প্রতিযোগিতা। এসময় তিনি বলেন, গেট ইন দ্যা রিং বাংলাদেশে একটু নতুন ধারনা। এই নতুন ধারনার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ড্যাফোডিল পরিবারকে ধন্যবাদ জানান মো. মোশাররফ হোসেন ভূইঁয়া।
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আরো বলেন, আমাদের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি তরুণ। তারা ছোট ছোট বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ করে ইতিমধ্যে বাংলাদেশের অর্থনীতিকে বদলে দিয়েছে। এই তরুণদেরকে সঠিক দিকনির্দেশনা দিতে পারলে ও যথাযথ যতœ নিতে পারলে খুব দ্রুতই তারা বাংলাদেশেকে বিশ্বের বুকে একটি উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা করবে। এসময় মো. মোশাররফ হোসেন ভূইঁয়া তরুণ উদ্যোক্তাদের যথাযথ আইন কানুন মেনে ব্যবসা করার পরামর্শ দেন। তিনি বলেন, সৎ উপায়ে আইন মেনে ব্যবসা করলে ব্যবসায় দ্রুত উন্নতি লাভ সম্ভব।

সভাপতির বক্তব্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান বলেন, দেশে নতুন নতুন  উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এন্ট্রাপ্রিনিউরমীপ বিভাগ নিরন্তর কাজ করে যাচ্ছে এবং সবসময় প্রয়োজনীয় মনিটরিং ও পরামর্শ দিয়ে আসছে।  তারই ধারাবাহিকতায় আজকের এ আয়োজন। তিনি প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের দৃঢ় মনোবল ও আস্থা নিয়ে এগিয়ে যাওয়ার পাশাপাশি অঅর্ন্জাতিক পরিমন্ডলে শক্ত নেটওয়ার্ক তৈরীর আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

‘গেট ইন দ্যা রিং’র গ্র্যান্ডফিনালে এবারের চ্যাম্পিয়ন নূসরাত জাহান রাইসা

আপডেট সময় : ০৩:৩৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মে ২০১৮