ঢাকা ১২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

গোপালগঞ্জে এনসিপি’র কর্মসূচিকে ঘিরে সহিংসতার ঘটনায় তদন্ত শুরু

  • আপডেট সময় : ০২:২৪:৫১ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • / 267
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিকে ঘিরে সহিংসতার ঘটনায় গঠিত তদন্ত কমিশনের সদস্যরা তদন্ত শুরু করেছেন।

মঙ্গলবার সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তদন্ত কমিটির সদস্যরা।

এদিন বিকেলে তদন্ত কমিশনের সভাপতি সাবেক বিচারপতি ড. মো. আবু তারিকসহ ছয় সদস্যের দলটি ভাঙচুর হওয়া গোপালগঞ্জ জেলা কারাগার, সদর উপজেলার উলপুরে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের স্থান, শহরের পৌর পার্কে এনসিপি’র সভাস্থল, হামলার শিকার জেলা প্রশাসকের বাসভবনসহ বিভিন্ন স্থান সরেজমিন পরিদর্শন করেন।

সেসময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন তদন্ত কমিটির সদস্যরা।

তদন্ত কমিশনের অন্য সদস্যরা হলেন: আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল শহীদুর রহমান ওসমানী, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক) সরদার নূরুল আমিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ বিভাগের চেয়ারম্যান ড. সাজ্জাদ সিদ্দিকী।

প্রেস ব্রিফিংয়ে কমিটির সদস্য জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব মো. মাহাবুবুর রহমান জানান, বুধবারও তদন্ত কার্যক্রম চলবে। তদন্ত শেষে যত দ্রুত সম্ভব প্রতিবেদন জমা দেওয়া হবে এবং সেটি সরকার প্রকাশ করবে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গোপালগঞ্জে এনসিপি’র কর্মসূচিকে ঘিরে সহিংসতার ঘটনায় তদন্ত শুরু

আপডেট সময় : ০২:২৪:৫১ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫