ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তায় ড. মুহাম্মদ ইউনূস লালমোহনে নজরুল বর্ষ উদযাপন এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি ও ছড়ানোকে অপরাধ বললেন শাহজালালে ৪ কেজি কুশসহ ভারতীয় নাগরিক আটক অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত

  • আপডেট সময় : ০৩:১৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • / 177
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জেলায় বাসের ধাক্কায় ইয়াসিন মোল্যা (১৮) নামে এক ট্রাকের হেলপার নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড় টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ডুমদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন মোল্যা সদর উপজেলা লতিফপুর ইউনিয়নের মৌলভীপাড়া এলাকার শ্যামল মোল্যার ছেলে। শুক্রবার সকালে ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ট্রাকে করে যশোর থেকে আম নিয়ে গোপালগঞ্জে আসার পথে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া এলাকায় পৌঁছালে তাদের ট্রাকের চাকা বিকল হয়ে যায়। ইয়াছিন সড়কের পাশে দাঁড়িয়ে ট্রাকটি মেরামত করছিলেন।

এ সময় পিছন থেকে যাত্রীবাহী একটি অজ্ঞাত বাস এসে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ইয়াছিন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত

আপডেট সময় : ০৩:১৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫