ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু পাবনায় ১১টি দেশীয় অস্ত্রসহ সর্বহারা দলের কমান্ডার গ্রেপ্তার কাল প্রকাশ হচ্ছে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল তিন বিমানবন্দরে বাড়ছে সোনা চোরাচালান, নেপথ্যের কারিগররা অধরা তিন বিমানবন্দরে বাড়ছে সোনা চোরাচালান, নেপথ্যের কারিগররা অধরা আন্তর্জাতিক তায়কোয়ান্দো প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল গেলেন রাবির ৫ শিক্ষার্থী ইসরাইলে নির্বাচনের ফল প্রকাশ: সরকার গঠন নিয়ে তীব্র অনিশ্চয়তা ভোলায় অনুষ্ঠিত কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ শীতের সবজির দামে নাভিশ্বাস, চড়া বাজারে দিশেহারা ক্রেতারা সিলেট-মাস্কাট রুটে ফ্লাইটের সংখ্যা বাড়াল সালামএয়ার

গোপালগঞ্জে ৫ লাখ ২০ হাজার টন বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ

  • আপডেট সময় : ০১:৪৭:০৭ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪
  • / 177
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

গোপালগঞ্জে চলতি বোরো মৌসুমে ৫ লাখ ২০ হাজার টন বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে জেলার ৫ উপজেলার ৮১ হাজার ৩৮০ হেক্টর জমিতে। গোপালগঞ্জ জেলায় বোরো ধান আবাদ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে বোরো আবাদ হবে। এ কারণে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি বোরো ধান উৎপাদিত হবে বলে আশা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির উপ-পরিচালক কৃষিবিদ আঃ কাদের সরদার এসব তথ্য জানিয়ে বলেন, চলতি বোরো মৌসুমে গোপালগঞ্জ সদর উপজেলায় ২০ হাজার ৯৩৮ হেক্টরে, মুকসুদপুর
উপজেলায় ১৩ হাজার ৩০৬ হেক্টরে, কাশিয়ানী উপজেলায় ১১ হাজার ৭৩৬ হেক্টরে, কোটালীপাড়া উপজেলায় ২৬ হাজার ৪৯৯ ও টুঙ্গিপাড়া উপজেলায় ৮ হাজার ৯০১ হেক্টরে বোরো ধান আবাদের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে। এখান থেকে ৫ লাখ ২০ হাজার টন বোরো ধান উৎপাদনের আশা করা হচ্ছে বলে জানান ওই কর্মকর্তা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির অতিরিক্তি উপ-পরিচালক সঞ্জয় কুমার কুন্ডু বলেন, এ জেলায় ধানের উৎপাদন ও আবাদ বৃদ্ধির লক্ষ্যে সরকার ৭০ হাজার কৃষককে বিনামূল্যে প্রণোদনার বীজ-সার দিয়েছে। এরমধ্যে ৪০ হাজার কৃষককে ৮০ কেজি হাইব্রিড বোরো ধানের বীজ বিতরণ করা হয়েছে গত নভেম্বরের প্রথম সপ্তাহে। এছাড়া ৩০ হাজার কৃষককে উচ্চ ফলনশীল (ইনব্রিড) বোরো ধানের বীজ, ১০ কেজি করে এমওপি এবং ১০ কেজি করে ডিএপি সার দেওয়া হয়েছে। প্রণোদনার এসব বীজ-সার দিয়ে কৃষক ৭০ হাজার বিঘা জমি আবাদ করেছে। তাই এ বছর জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বোরো ধানের আবাদ বেশি হবে। এ কারণে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি বোরো ধান উৎপাদিত হবে বলে আমরা প্রত্যাশা করছি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গোপালগঞ্জে ৫ লাখ ২০ হাজার টন বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ

আপডেট সময় : ০১:৪৭:০৭ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪