ঢাকা ০৮:১১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা

গ্রিসকে কঠোর হুঁশিয়ারি এরদোগানের

  • আপডেট সময় : ১২:০২:৫৯ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২
  • / 153
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগান গ্রিসকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে দেশটি যদি এজিয়ান সাগারে তুর্কি জঙ্গি বিমানগুলোকে হয়রানি করা অব্যাহত রাখে তবে তাকে ‌’চড়া মূল্য’ দিতে হবে। সেইসাথে তিনি সামরিক পদক্ষেপ গ্রহণের ইঙ্গিতও দিয়েছেন।

ন্যাটোর সদস্য এই প্রতিবেশী দেশ দুটি বেশ কিছু দিন ধরে সাগর ও আকাশের সীমানা নিয়ে বিরোধে রয়েছে। তুর্কি উপকূলের কাছে গ্রিক দ্বীপপুঞ্জের আশপাশে প্রায় দিনই উত্তেজনার সৃষ্টি হয়। ভূমধ্য সাগরে জ্বালানি অনুসন্ধান, সাইপ্রাস বিভক্তি নিয়েও দুই দেশর মধ্যে উত্তেজনা রয়েছে।

এরদোগান শনিবার কৃষ্ণসাগরীয় সমুদ্র নগরী সামসুনে এক জনাকীর্ণ সমাবেশে বলেন, ‘এ গ্রিস, ইতিহাসের দিকে তাকাও। যদি সামনে ওগোয়, তবে চড়া মূল্য দিতে হবে।’

গত সপ্তাহে গ্রিস তার রুশ-নির্মিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে তুর্কি জঙ্গি বিমানকে হয়রানি করে। তুরস্ক এটাকে বৈরী তৎপরতা হিসেবে অভিহিত করে।

এরদোগান তার বক্তৃতায় এ বিষয়ে বলেন, গ্রিস ‘এস-৩০০এস দিয়ে আমাদের হুমকি দেয়ার চেষ্টা’ করছে।

অ্যাথেন্স ওই অভিযোগ অস্বীকার করে বলেছে, তুরস্কই বরং গ্রিক দ্বীপপুঞ্জগুলোর আকাশসীমা লঙ্ঘন করে।

সূত্র : আলজাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গ্রিসকে কঠোর হুঁশিয়ারি এরদোগানের

আপডেট সময় : ১২:০২:৫৯ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২