চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় সংঘর্ষ
- আপডেট সময় : ০২:০৯:০০ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪
- / 187
চট্টগ্রামে নিউমার্কেট এলাকার দিকে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে।
স্থানীয় একজন সাংবাদিক জানিয়েছেন, বেলা ১১টায় আন্দোলনকারীরা সেখানে অবস্থান নেন।
সাড়ে ১১টা নাগাদ সেখানে ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের কর্মীরা আন্দোলনে হামলা চালায়।
সিটি কলেজ, ইসলামীয়া কলেজের দিক থেকে হামলা হয় বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিক। সে সময় ককটেল বিস্ফোরণ, গোলাগুলির শব্দ শোনা গেছে বলা হচ্ছে। এরপর জমায়েত ছত্রভঙ্গ হয়ে যায়।
সেখানে এখন আর আন্দোলনকারীদের অবস্থান নেই বলে জানা যাচ্ছে।
এর আগে সকাল ৯টা থেকে চট্টগ্রামের নিউমার্কেট মোড়ে আন্দোলনকারীরা জড়ো হতে থাকেন।
এক পর্যায়ে সহস্রাধিক মানুষ নিউমার্কেটে চার রাস্তার মোড়ে অবস্থান নিয়ে রাস্তা বন্ধ করে দেয়।
এর আগে একই জায়গায় সমাবেশের ডাক দিয়েছিল আওয়ামী লীগ। এজন্য তারা নিউমার্কেটের আশপাশে মাইক স্থাপন করলে আন্দোলনকারীরা সেগুলো ভাঙচুর করে।
এ সময় বিক্ষোভকারীরা নিহতের ঘটনায় বিচারের দাবিতে স্লোগান দিতে থাকে।
























