ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু আদালত চত্বরে বিশৃঙ্খলা, আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি ইয়েমেনে সংঘাত বন্ধে ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চায় হুথিরা গ্যাস-বিদ্যুতের দাম ও দ্রব্যমূল্য নিয়ে বাড্ডায় জামায়াতের বিক্ষোভ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো মার্কিন নির্বাচনে ট্রাম্পের হার উদযাপন করছে তেহরান যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর চাঙ্গা বিশ্ববাজার, দর কমল ডলারের

চট্টগ্রামের লোহাগাড়ায় দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

  • আপডেট সময় : ০৯:০৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
  • / 145
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বিজ্রের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মো. অনিক (১৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু ঘটেছে।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের সেনেরহাট এলাকায় ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহত অনিক ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নুরুল কবিরের ছেলে।

জানা গেছে, ব্রিজের ওপর খুঁটির সঙ্গে ধাক্কা লেগে সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয় অনিক। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ও পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া থানার এসআই সীমান্ত জানান, খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থলে গেছে। স্বজনরা হাসপাতাল থেকে নিহতের মরদেহ বাড়ি নিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামের লোহাগাড়ায় দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আপডেট সময় : ০৯:০৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫