ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু আদালত চত্বরে বিশৃঙ্খলা, আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি ইয়েমেনে সংঘাত বন্ধে ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চায় হুথিরা গ্যাস-বিদ্যুতের দাম ও দ্রব্যমূল্য নিয়ে বাড্ডায় জামায়াতের বিক্ষোভ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো মার্কিন নির্বাচনে ট্রাম্পের হার উদযাপন করছে তেহরান যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর চাঙ্গা বিশ্ববাজার, দর কমল ডলারের

চট্টগ্রামে ঈদের শাড়ি পরে রান্নার সময় আগুন লেগে গৃহবধূর মৃত্যু

  • আপডেট সময় : ০৯:০৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
  • / 164
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ঈদের দিন নতুন শাড়ি পরে রান্না করার সময় চুলার আগুনে পুড়ে উর্মি আক্তার (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈয়্যবুর রহমান জানান, সোমবার (৩১ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু হয়। আগুনে তার শরীরের প্রায় ৮০ শতাংশ অংশ পুড়ে যায়। মরদেহ ময়না তদন্তের পর স্বজনরা নিয়ে গেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে ।

ওসি আরও জানান, এর আগে সোমবার ঈদুল ফিতরের দিন সকালে আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের ১ নম্বর খাসখামা ওয়ার্ডের দেয়াঙ আলী চৌধুরী বাড়ির নিজের ঘরে রান্না করার সময় দগ্ধ হন গৃহবধূ উর্মি আক্তার। সে ওই বাড়ির রাজমিস্ত্রী বাঁচা মিয়ার স্ত্রী এবং চাতরী ইউনিয়নের ডুমুরিয়া রুদুরা গ্রামের মো. সেলিমের মেয়ে। বছর দেড়েক আগে তাদের বিয়ে হয়। তবে কোনো সন্তান নেই।

ঈদের দিন সকালে নতুন শাড়ি পরে লাকড়ির চুলায় রান্না করতে যায় উর্মি। রান্নার এক পর্যায়ে অসাবধানতাবশত চুলা থেকে তার শাড়িতে আগুন লাগলে তিনি রান্না ঘর থেকে বের হয়ে চিৎকার দেন। তার চিৎকার শুনে বাড়ি থেকে স্বামী, চাচাতো দেবরসহ প্রতিবেশীরা এসে আগুন নেভায়। তবে অবস্থা গুরুতর হওয়ায় তাকে দ্রুত চমেক হাসপাতালের ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম বলেন, ‘সকালে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হলে রাতে মৃত্যু হয়। মরদেহ বাবার বাড়ি ডুমুরিয়ায় নিয়ে যাওয়া হয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে ঈদের শাড়ি পরে রান্নার সময় আগুন লেগে গৃহবধূর মৃত্যু

আপডেট সময় : ০৯:০৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫