ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিসিটিভি ও মনিটরে শাহজালালে গতিশীল লাগেজ সেবা সিরাজগঞ্জে অটোরিকশা চালক অপহণ ও নিহতের ঘটনায় তিনজনের যাবজ্জীবন রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন মুনিমের সেঞ্চুরি ও তামিমের বোলিংয়ে সেমিফাইনালে বাংলাদেশ ইরানে নতুন হামলা না চালানোর আহ্বান তুরস্কের গোয়েন্দাপ্রধানের জয়ের জন্য বাংলাদেশের সামনে ৩৬৯ রানের বিশাল লক্ষ্য গ্রাহকসেবার মান বাড়াতে প্রশিক্ষণ কেন্দ্র খুলল এমিরেটস নওগাঁর নিয়ামতপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ হারালেন দুইজন শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের শাসনামলে গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছে: স্পিকার

চট্টগ্রামে সোনা চোরাচালান মামলায় এক ব্যক্তির ৬ বছরের কারাদন্ড

  • আপডেট সময় : ০১:২৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭
  • / 235
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে সোনা চোরাচালান মামলায় এক ব্যক্তিকে ছয় বছরের কারাদন্ড দিয়েছে আদালত। চট্টগ্রাম মহানগর হাকিম মো. শাহে নূর বুধবার এ রায় দেন। দন্ডপাওয়া মো. বদিউল আলম চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম গুজরার বাসিন্দা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও চট্টগ্রাম মহানগর পিপি ফখরুদ্দিন জানান, আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় বদিউলকে ছয় বছরের কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ পরিশোধ না করলে তাকে আরও দুই মাস কারাভোগ করতে হবে বলে জানান তিনি।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৪ সালের ২৮ ডিসেম্বর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৫টি সোনার বারসহ গ্রেপ্তার হন বদিউল।

এ ঘটনায় সহকারী রাজস্ব কর্মকর্তা এবিএম রেজাউল করিম বাদী হয়ে পতেঙ্গা থানায় একটি মামলা করেন। তদন্ত শেষে ২০১৫ সালের ৯ এপ্রিল অভিযোগপত্র জমা দেওয়া হয় এবং ৩০ অগাস্ট অভিযোগ গঠন হয়।

পিপি ফখরুদ্দিন জানান, আদালত ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে সোনা চোরাচালান মামলায় এক ব্যক্তির ৬ বছরের কারাদন্ড

আপডেট সময় : ০১:২৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭