ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

চট্টগ্রাম মেডিকেলে গুলিবিদ্ধ আরো ৪ রোহিঙ্গা ভর্তি

  • আপডেট সময় : ১০:১৫:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭
  • / 201
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর গুলিতে আহত আরো ৪ রোহিঙ্গাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে তাদের নিয়ে আসেন স্বজনরা।  চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ নিয়ে ৮৯ জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের তিনটি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

তিনি জানান, সোমবার রাতে ভর্তি চার রোহিঙ্গা হচ্ছেন, কলং এলাকার আবদু জামানের ছেলে শওকত উল্লাহ (২৮), মংডুর সোহাগপাড়ার শফিরনের ছেলে ইমাম ফরিদ (১৬), সোহাগপাড়ার নবী হোসেনের ছেলে আবদুল করিম (১৯) ও নুর হোসেনের ছেলে মো. তাহের (২১)।  এরা প্রত্যেকে পা ও উরুতে গুলিবিদ্ধ। তাদেরকে হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে বলে জানান জহিরুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রাম মেডিকেলে গুলিবিদ্ধ আরো ৪ রোহিঙ্গা ভর্তি

আপডেট সময় : ১০:১৫:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭