ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা

চলতি বছর জ্বালানি রফতানি করে ৩৮ শতাংশ আয় বাড়বে রাশিয়ার

  • আপডেট সময় : ০৭:২৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২
  • / 251
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

উচ্চমাত্রায় তেল রফতানি এবং গ্যাসের দাম বাড়ার কারণে চলতি বছর জ্বালানি রফতানি করে গত বছর থেকে ৩৮ শতাংশ বেশি বা ৩৩৭.৫ বিলিয়ন মার্কিন ডলার আয় করবে রাশিয়া।

অর্থ মন্ত্রণালয়ের নথি থেকে পাওয়া এই তথ্য প্রকাশ করেছে রয়টার্স।

যদি রাজস্ব বাড়ে, তাহলে পশ্চিমা নিষেধাজ্ঞায় থাকা রাশিয়ার অর্থনীতিকে তীরে তুলতে সহায়তা করবে।

বাড়তি রাজস্ব থেকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামরিক ব্যয়ের তহবিল বা মজুরি এবং পেনশন বাড়ানোর জন্য নগদ অর্থ প্রদান করবে। মার্কিন নিষোধাজ্ঞার কারণে দেশটির অর্থনীতি মন্দার মধ্যে পড়েছে এবং মুদ্রাস্ফীতি জীবনযাত্রার মান নষ্ট করছে।

বিশ্লেষকরা বলছেন, জ্বালানি আয়ের বৃদ্ধি শুধুমাত্র আংশিকভাবে নিষেধাজ্ঞা থেকে সামগ্রিক অর্থনীতির ক্ষতি পুষিয়ে নিতে পারবে।

জার্মান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্সের সিনিয়র অ্যাসোসিয়েট জেনিস ক্লুগে বলেন, ‘রাশিয়ার অর্থনীতিতে নিষেধাজ্ঞার প্রভাব খুবই বাজেভাবে পড়েছে। কিছু সেক্টরে বিপর্যয় নেমেছে, যেমন গাড়ি শিল্প। তবে তেল খাত এখনো তুলনামূলকভাবে ভালো অবস্থানে আছে।’

আইটি এবং আর্থিক সেক্টরের অবস্থা ভয়াবহ উল্লেখ করে তিনি বলেন, ‘এই দুটি সেক্টরের সাথে পশ্চিমাদের ভালো যোগাযোগ ছিল। তাই নিষেধাজ্ঞার কারণে সেক্টর দুটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

মন্ত্রণালয়ের ওই নথি থেকে জানা যায়, জ্বালানি রফতানি করে আগামী বছর ২৫৫.৮ মিলিয়ন মার্কিন ডলার আয় করা যাবে। গত বছর আয় ছিল ২৪৪.২ বিলিয়ন মার্কিন ডলার, যা থেকে এখনো পর্যন্ত আয় অনেকটা বেশি।

সূত্র : ডেইলি সাবাহ
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চলতি বছর জ্বালানি রফতানি করে ৩৮ শতাংশ আয় বাড়বে রাশিয়ার

আপডেট সময় : ০৭:২৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২