ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান

চারদিনেও খোঁজ মেলেনি চট্টগ্রামের নিখোঁজ ব্যবসায়ীর, তল্লাশি অব্যাহত

  • আপডেট সময় : ০৯:০৭:২২ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১
  • / 272
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম ব্যুরো:

টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় ও পানির ¯্রােতে চট্টগ্রামের মুরাদপুরে পা পিছলে নালায় পড়ে নিখোঁজ ব্যবসায়ীর সন্ধান চারদিনেও মেলেনি। কিন্ত গত বুধবার থেকে বিরতি দিয়ে পালা করে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিসের ডুবুরির দল। ২৮ আগষ্ট (শনিবার) সকাল ১১ টায় চট্টগ্রাম ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্ব প্রাপ্ত ইন্সপেক্টর ফরুখ উদ্দিন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আজ সকাল ৮ টা থেকে ৪র্থ দিনের মতো ফায়ার সার্ভিসের তল্লাশি অভিযান শুরু হয়েছে। আজকে নালা বিভিন্ন স্পটে অভিযান চালানো হচ্ছে। সাধারণত ২৪ ঘন্টা পরে পানিতে ডুবে যাওয়া কারও লাশ ভেসে ওঠে। তবে এখন পর্যন্ত নিখোঁজ ব্যক্তিকে খুঁজে না পাওয়া যায়নি। এর কারণ হতে পারে পানির ¯্রােতে অনেক দূরে ভেসে গেছেন অথবা নালায় ময়লার ভিতরের কোথাও দেহটি আটকে আছে। আমরা ঘটনার প্রথমেই যে স্পটগুলো নির্ধারণ করেছিলাম গতকাল পর্যন্ত সেখানে কিছু পাইনি।’

তিনি আরও বলেন, ‘আজকে আমরা নালাটির শেষ প্রান্ত পর্যন্ত অভিযান চালাব। কর্ণফুলী নদীর যেখান থেকে নালাটি শুরু হয়েছে সেখানেও আমাদের অভিযান চলবে। আর কর্ণফুলী নদীতেও খোঁজ নেওয়া হচ্ছে। তবে সেখান থেকেও এখন পর্যন্ত আমাদের কাছে কোন তথ্য আসেনি। নিখোঁজ ব্যক্তির লাশ না পাওয়া পর্যন্ত আমাদের এ তল্লাশি অভিযান পরিচালনা করার নির্দেশনা দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, এরআগে গত বুধবার নগরের মুরাদপুর এলাকায় জলাবদ্ধতার তীব্র ¯্রােতে পা পিছলে নালায় পড়ে নিখোঁজ হন মো. সালেহ আহমদ নামে ৫০ বছর বয়সী ওই ব্যক্তি। তিনি চকবাজার এলাকায় সবজি ব্যবসা করতেন। তার বাড়ি পটিয়া উপজেলার মনসার টেক এলাকায়। তিনি ওই এলাকার আব্দুল হাকিমের ছেলে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চারদিনেও খোঁজ মেলেনি চট্টগ্রামের নিখোঁজ ব্যবসায়ীর, তল্লাশি অব্যাহত

আপডেট সময় : ০৯:০৭:২২ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১