ঢাকা ০৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

চীনের ইউনিভার্সিটি থেকে ৩২ শিক্ষার্থীর ‘ডিআইইউ উইন্টার ক্যাম্প ২০১৮’ তে যোগদান

  • আপডেট সময় : ০৪:১৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০১৮
  • / 268

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আমন্ত্রণে চীনের শীর্ষস্থানীয় সিয়াস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ৩২ শিক্ষার্থীর প্রতিনিধি দলের ‘ডিআইইউ উইন্টার ক্যাম্প ২০১৮’ যোগদান।

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আমন্ত্রণে চীনের খ্যাতিমান সিয়াস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ৩২জন শিক্ষার্থী বাংলাদেশ সফরে এসেছেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আমন্ত্রণে ‘ডিআইইউ উইন্টার ক্যাম্প ২০১৮’-তে যোগ দিতে বিশ্ববিদ্যালয়টির ইন্টান্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক জুলিয়ান ইউয়ে এবং ইতিহাস বিভাগের অধ্যাপক জেনি লি’র নেতৃত্বে এই শিক্ষার্থীরা গত ১৪ জানুয়ারি বাংলাদেশে আসে। আশুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটর স্থায়ী ক্যাম্পাসে তাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। শিক্ষার্থীদের এই দল থাকবে ২০ জানুয়ারি পর্যন্ত।

সাত দিনের এই সফরে চীনা শিক্ষার্থীরা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে প্রাতিষ্ঠানিক শিক্ষা বিনিময়ের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকা- ও অভিজ্ঞতা বিনিময় করেন। এছাড়া ১৬ জানুয়ারি ড্যাফোডিল ইন্টার‌্যনাশনাল ইউনিভার্সিটির ব্যাঙ্কুয়েট হলে চীনা শিক্ষার্থীদের সামনে ‘এমপ্লয়াবিলিটি স্কিল’ শীর্ষক একটি সেশন পরিচালনা করেন

বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান। এরপর ১৭ জানুয়ারি একই হলে শিক্ষা ও ক্যারিয়ার সম্পর্কিত অপর একটি সেশন পরিচালনা করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম।
এসবের পাশাপাশি সিয়াস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদেরকে ঢাকার বিভিন্ন ঐতিহাসিক স্থান ও স্থাপনা যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, কার্জন হল, শহীদ মিনার, জাতীয় জাদুঘর, জাতীয় সংসদ ভবন ইত্যাদি ঘুরে দেখান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এসময় রিকশা ভ্রমণ বিশেষভাবে উপভোগ করেন চীনা শিক্ষার্থীরা।

সফরকালে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সবুজ ক্যাম্পস, শিক্ষা ব্যবস্থা, শিক্ষার্থীদের আতিথেয়তা ও বাংলাদেশি সাংস্কৃতিক কর্মকা- দেখে মুগ্ধতা প্রকাশ করেন সিয়াস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আমন্ত্রিত শিক্ষার্থী ও শিক্ষকরা। অপরদিকে চীনা সংস্কৃতি ও শিক্ষা ব্যবস্থার সঙ্গে পরিচিত হতে পেরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরাও নিজেদেরকে সমৃদ্ধ মনে করছেন। সাত দিনব্যাপী অনুষ্ঠিত ‘ডিআইইউ উইন্টার ক্যাম্প ২০১৮’ শেষ হবে ২০ জানুয়ারি ২০১৮ তারিখে।

নিউজটি শেয়ার করুন

চীনের ইউনিভার্সিটি থেকে ৩২ শিক্ষার্থীর ‘ডিআইইউ উইন্টার ক্যাম্প ২০১৮’ তে যোগদান

আপডেট সময় : ০৪:১৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০১৮