ঢাকা ১১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি সাবেক এসবি প্রধান মনিরুলের পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ সৌদিতে হামলার ঘটনায় আটকে পড়া পাবনার ৫০ যাত্রী দেশে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় আহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক

চীনে খরা ঠেকাতে কৃত্রিম বৃষ্টিপাতের চেষ্টা

  • আপডেট সময় : ০৯:২৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২
  • / 261
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

টানা দুই মাস ধরে তাপদাহ বইছে চীনে। এত দীর্ঘ সময় ধরে তাপপ্রবাহের রেকর্ড দেশটিতে আর নেই বলে জানিয়েছে চীনের জাতীয় জলবায়ু সংস্থা। ভয়াবহ খরা ও রেকর্ডভাঙা তাপদাহের কারণে চীনের মধ্য ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কৃত্রিম উপায়ে বৃষ্টিপাতের চেষ্টা করছে কর্তৃপক্ষ।

খরার প্রভাবে এশিয়ার দীর্ঘতম জলপথ ইয়াংজি নদীর পানি রেকর্ড পর্যায়ে নিচে নেমে গেছে। নদীর কিছু অংশে স্বাভাবিকের চেয়ে অর্ধেকেরও কম বৃষ্টিপাত হয়েছে।

কর্মকর্তারা বলছেন, জলবিদ্যুতের জন্য বানানো জলাধারগুলোর পানি অর্ধেকের মতো নেমে গেছে। এদিকে গরমের মধ্যে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র চালানো বেড়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদনে চাপের মধ্যে পড়েছে কোম্পানিগুলো।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইয়াংজি নদীর আশপাশের খরায় আক্রান্ত প্রদেশগুলো বৃষ্টিপাতের ঘাটতি মোকাবিলা ক্লাউড সিডিং বা কৃত্রিম বৃষ্টি ঘটানোর চেষ্টা করছে। হুবেইসহ কিছুসংখ্যক প্রদেশে রকেটের মাধ্যমে আকাশে রাসায়নিক পদার্থ ছিটানো হচ্ছে।

ক্লাউড সিডিংয়ের মাধ্যমে মূলত আকাশে বৃষ্টির জন্য উপযুক্ত না হওয়া মেঘের ওপরে ড্রাই আইস বা সিলভার আয়োডাইডের মতো রাসায়নিক বিমান বা রকেটের মাধ্যমে ছিটানো হয়। এরপর মেঘ ঘনীভূত হয়ে বৃষ্টি হয়ে মাটিতে ঝরে। কিন্তু চীনে তাপদাহের মধ্যে কিছু এলাকায় মেঘের ছিটেফোঁটাও নেই। ফলে সেসব এলাকায় কৃত্রিম বৃষ্টিও ঝরানো যাচ্ছে না।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চীনে খরা ঠেকাতে কৃত্রিম বৃষ্টিপাতের চেষ্টা

আপডেট সময় : ০৯:২৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২