চীনে নতুন ১০ হাজার কোভিড সংক্রমণ চিহ্নিত; রাজধানীতে বন্ধ হলো পার্ক
- আপডেট সময় : ১১:৩৬:০১ পূর্বাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২
- / 151
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
নতুন করে কোভিড-১৯ সংক্রমণ ছড়িয়ে পড়ায় চীনের বেইজিং-এ পার্কগুলো বন্ধ করে দেয়া হয়েছে এবং অন্য আরো কড়াকড়ি আরোপ করা হয়েছে। এমনকি শুক্রবার চীনের পশ্চিম ও দক্ষিণাঞ্চলে লাখ লাখ মানুষ এখন লকডাউনের আওতায় রয়েছেন।
দেশটিতে শুক্রবার ১০ হাজার ৭২৯ জন নতুন করে কোভিড-১৯ সংক্রমিত হয়েছে বলে জানা গেছে। এরা সকলেই কোভিড পজিটিভ শনাক্ত হয়েছে; কিন্তু সংক্রমণের কোনো লক্ষণ ছিল না তাদের মধ্যে।
শুক্রবার চীনের সরকার বলেছে, তারা বাইরে থেকে আসা যাত্রীদের কোয়ারেন্টিনে থাকার প্রয়োজনীয় সময় কমানোর উদ্যোগ নিচ্ছিল।
শিথিল এ মানদণ্ড বিদেশী ব্যবসায়ী এবং ক্রীড়াবিদদের ক্ষেত্রেও প্রযোজ্য থাকতো যার মাধ্যমে মনে হচ্ছিল দেশটি ধীরে ধীরে স্বাভাবিক অবস্থার দিকে এগিয়ে যাচ্ছে।
’জিরো কোভিড’ নীতির কারণে চীনে সংক্রমণের হার তুলনামূলকভাবে কম রয়েছে। কিন্তু এটি দেশটির অর্থনীতির ওপর এর বিরূপ প্রভাব ফেলেছে। আর, কোনো পূর্ব সতর্কতার ঘোষণা ছাড়াই স্কুল, কারখানা এবং দোকানপাট বন্ধ করে দেয়ার কারণে আশপাশের এলাকাগুলোর জীবনযাত্রাকে ব্যাহত করেছে।
ব্যবসায়ী গ্রুপগুলো বলছে, এ নীতি বিদেশী নির্বাহীদেরকে চীন ভ্রমণে নিরুৎসাহিত করছে। এর ফলে কোম্পানিগুলো তাদের বিনিয়োগ পরিকল্পনা অন্য দেশে স্থানান্তর করতে চাচ্ছে।
এই নীতি কখন শিথিল হতে পারে এ বিষয়ে জল্পনা-কল্পনা চলছে। আর এমনটা চলছে, সরকার আরো কার্যকর ভ্যাকসিন আমদানি করবে না কি অভ্যন্তরীণভাবে তৈরি করতে ইচ্ছুক, তাকে কেন্দ্র করে। এমন পরিস্থিতিতে বয়স্ক ব্যক্তিদের বিশেষভাবে ঝুঁকিতে ফেলে দিয়েছে।
বিডিসংবাদ/এএইচএস


























