ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী ভাঙ্গুড়ায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরিজ ককটেল বিস্ফোরণ, আটক ৩ চরফ্যাশনে সারের সংকট, মিয়ানমারে পাচারের অভিযোগ কৃষকদের দেশের ২৯তম পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী টানা দুইবার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন লিওনেল মেসি শাহজালালে হারানো ব্যাগ উদ্ধার: ম্যাজিস্ট্রেট নওশাদের তৎপরতায় উপকৃত যাত্রীরা প্রতিরক্ষা খাতে বড় বিনিয়োগের পথে সার্বিয়ার শিক্ষার্থী জোট জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা খেয়ে ইরানের বিষয়ে দ্বিধায় ট্রাম্প

জনবহুল স্থানে ফিলিস্তিনি পতাকা নিষিদ্ধ করল ইসরাইল

  • আপডেট সময় : ১২:৫২:১১ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩
  • / 143
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইসরাইলের নতুন নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির জনবহুল স্থান থেকে ফিলিস্তিনি পতাকা অপসারণের নির্দেশনা কার্যকর করার আদেশ দিয়েছেন। তেল আবিবে সরকার বিরোধী বিক্ষোভে ফিলিস্তিনি পতাকা উড়ানোর পর তিনি পুলিশ কমিশনারকে এই নির্দেশ দেন।

সম্প্রতি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর জোট সরকার গঠনের জন্য আলোচনার অংশ হিসেবে নজিরবিহীন ক্ষমতা প্রদান করে। সেই ক্ষমতায় রোববার পুলিশ কমিশনার কোবি শাবতাইকে এই নির্দেশ পাঠান বেন-গভির।

চ্যানেল ১৩ নিউজ প্রাথমিক আদেশ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এছাড়াও জানিয়েছে যে ইসরাইলি পুলিশ একতরফা এই ডিক্রি সম্পর্কে অনিশ্চিত ছিল। কারণ ইসরাইলের উচ্চ আদালত ইতোমধ্যে অনেক রায়ে বলেছে যে মতপ্রকাশের অধিকার সীমাবদ্ধ করা উচিত নয়, তবে জনসাধারণের জন্য হুমকি হলে তা বিবেচনা করতে হবে।

গত ৭ নভেম্বর অ্যাসোসিয়েশন ফর সিভিল রাইটস ইন ইসরাইলের (এসিআরআই) দায়ের করা ফিলিস্তিনি পতাকা বহনকারী বিক্ষোভকারীদের হয়রানি বন্ধের দাবিতে পুলিশ কমিশনার, জেরুসালেম জেলা কমান্ডার এবং অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে করা একটি আবেদন আদালত খারিজ করে দেয়।

আবেদনটি প্রত্যাখ্যান করে আদালত এক প্রতিবেদনে এর কারণ হিসেবে জানায়, অ্যাটর্নি জেনারেল ইতোমধ্যেই পতাকা ওড়ানোর ক্ষেত্রে হস্তক্ষেপ না করার জন্য কর্মকর্তাদের জানিয়ে একটি নির্দেশা জারি করেছেন, যদি নীতি অনুসারে ‘শান্তি বিঘ্নিত করার সম্ভাবনা না থাকে’।

সূত্র : মিডল ইস্ট আই

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জনবহুল স্থানে ফিলিস্তিনি পতাকা নিষিদ্ধ করল ইসরাইল

আপডেট সময় : ১২:৫২:১১ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩