ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণ উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার তহবিল ঘোষণা করলেন প্রধানমন্ত্রী রূপপুরে পৌঁছাল রাশিয়ার ইউরেনিয়ামের চতুর্থ চালান নতুন পে-স্কেল ও উৎসব ভাতার দাবিতে সিলেটে শিক্ষকদের বিক্ষোভ রিজভী: ঢাবি যদি অক্সফোর্ড হয়, রাবিকে ক্যামব্রিজ হিসেবে গড়ে তুলতে হবে আগামী ৫ বছরে সাড়ে ৪ হাজার ইউনিয়নে খেলার মাঠ গড়বে সরকার ৪ নভেম্বরের মধ্যে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র সৌদি বিমানবন্দরে হামলায় ঢাকা থেকে ১৫৯ ফ্লাইট বাতিল সৌদি বিমানবন্দরে হামলায় ঢাকা থেকে ১৫৯ ফ্লাইট বাতিল সৌদি বিমানবন্দরে হামলায় ঢাকা থেকে ১৫৯ ফ্লাইট বাতিল আগামী সংসদ অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন: বিদ্যুৎমন্ত্রী

জাতির পিতার ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ছিল মূলত বাঙ্গালি জাতির মুক্তির সনদ: সিএজি

  • আপডেট সময় : ১১:১৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪
  • / 332
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একাত্তরের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ছিল মূলত বাঙ্গালি জাতির মুক্তির সনদ। ঐতিহাসিক ভাষণের সেই ধারাবাহিকতায় একাত্তরের ২৬ মার্চ বাঙ্গালি জাতির বহু কাঙ্খিত স্বাধীনতা অর্জিত হয়েছে।
বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) এর কার্যালয়ে আজ ঐতিহাসিক ৭ মার্চ যথাযোগ্য মর্যাদায় পালনকালে সিএজি মো. নূরুল ইসলাম এসব কথা বলেন।
৭ মার্চের গুরুত্ব সর্ম্পকে আলোচনাকালে সভাপতির বক্তৃতায় সিএজি মো. নূরুল ইসলাম আরও বলেন, ১৯৭১ সালের ৭ মার্চ বাঙ্গালির জাতীয় জীবনে এক অবিস্মরণীয় দিন।
দিবসটি উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার সিএজি কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সিএজি মো. নূরুল ইসলাম সভাপতিত্ব করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
অনুষ্ঠানে কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স কামরুন নাহার, সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার (আর্মি) রেফায়েত উল্লাহ ও হিসাব মহানিয়ন্ত্রক আবুল কালাম আজাদসহ অডিট এন্ড এ্যাকাউন্টস বিভাগের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিএজি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে ও দিক নির্দেশনায় দীর্ঘ নয় মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। একটি ভাষণ কিভাবে গোটা জাতিকে জাগিয়ে তোলে, স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উৎসাহিত করে, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ তার অনন্য উদাহরণ। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ একটি ঐতিহাসিক দলিল। এটি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ রাজনৈতিক ভাষণ। তাঁর ভাষণ পরবর্তী সময়ে স্বাধীনতার সংগ্রামের বীজমন্ত্র হয়ে উঠে। কালজয়ী এ ভাষণ বিশ্বের শোষিত, বঞ্চিত ও মুক্তিকামী মানুষকে সবসময় প্রেরণা জুগিয়ে যাবে।
সিএজি বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিচক্ষণ, দক্ষ, সফল, রাষ্ট্রনায়কোচিত সিদ্ধান্ত এবং রাজনৈতিক দূরদর্শী নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সরকারি চাকুরীজীবিদের জনগণের সেবক হিসেবে সকল দায়িত্ব যথাযথভাবে পালন করে জনগণের সেবা করা এবং বঙ্গবন্ধুর দেয়া নির্দেশনা ও আদর্শ অনুযায়ী কাজ করাই আমাদের ব্রত।
অনুষ্ঠানে জাতির পিতার ঐতিহাসিক ৭ মার্চ এর ভাষণের ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাতির পিতার ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ছিল মূলত বাঙ্গালি জাতির মুক্তির সনদ: সিএজি

আপডেট সময় : ১১:১৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪