জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ১২:৫৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- / 0
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি ১০ টাকা মূল্যের একটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের একটি ডেটা কার্ড আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করেছেন। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (৪ নভেম্বর) সকালে সচিবালয়ে নিজের কার্যালয়ে এই স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খামে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী। পরে বিশেষ সিলমোহর ব্যবহারের মাধ্যমে তিনি এগুলোর আনুষ্ঠানিক অবমুক্তকরণ সম্পন্ন করেন। বাংলাদেশ ডাক বিভাগের উদ্যোগে প্রকাশিত এসব স্মারক সামগ্রী দেশের সকল ডাকঘরে বিক্রির জন্য পাওয়া যাবে।
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম, বিভাগের সচিব মো. কামরুজ্জামান এবং ডাক বিভাগের মহাপরিচালক কাজী আসাদুল ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।























