ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১ বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

জাপানে আঘাত হেনেছে ‘অত্যন্ত বিপজ্জনক’ টাইফুন নানমাডল

  • আপডেট সময় : ০১:০৬:১৬ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২
  • / 202
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রোববার রাতে টাইফুন নানমাডল দক্ষিণ-পশ্চিম জাপানে আঘাত হেনেছে। কর্তৃপক্ষ শক্তিশালী ঝড়ের ভারী বাতাস এবং প্রবল বৃষ্টি থেকে রক্ষা পেতে লাখ লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার অনুরোধ করেছে।

নানমাডোলে প্রতি ঘণ্টায় ২৩৪ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হয়েছিল এবং ইতোমধ্যেই দক্ষিণ-পশ্চিম কিউশু অঞ্চলের কিছু অংশে ২৪ ঘণ্টারও কম সময়ে ৫০০ মিমি পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে।

কমপক্ষে ২০ হাজার মানুষ কিউশুর কাগোশিমা এবং মিয়াজাকি জেলার আশ্রয়কেন্দ্রে রাত কাটাচ্ছে। সেখানে জেএমএ একটি বিরল ‘বিশেষ সতর্কতা’ জারি করেছে। কয়েক দশকে একবার দেখা যায় এমন পরিস্থিতির পূর্বাভাস দেয়ার জন্য এমন সতর্কতা জারি করা হয়।

জাতীয় প্রচারমাধ্যম এনএইচকে স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য সংগ্রহ করে বলেছে, ঝড় থেকে বাঁচতে ৭০ লাখেরও বেশি মানুষকে আশ্রয়কেন্দ্রে সরে যেতে বা মজবুত ভবনে আশ্রয় নিতে বলা হয়েছে।

অপসারণ সতর্কতা বাধ্যতামূলক নয় এবং মাঝে মাঝে কর্তৃপক্ষকে চরম আবহাওয়ার আগে লোকজনকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য রাজি করাতে বেশ দুর্ভোগ পোহাতে হয়েছে।

তারা সপ্তাহান্তে আবহাওয়া ব্যবস্থা সম্পর্কে তাদের উদ্বেগগুলো জনসাধারণকে বুঝানোর চেষ্টা করেছিল।

জেএমএ সতর্ক করেছে যে, অঞ্চলটিকে প্রবল বাতাস, ঝড়বৃষ্টি এবং মুষলধারে হওয়া বৃষ্টি থেকে ‘নজিরবিহীন’ বিপদের মুখোমুখি হতে পারে এবং ঝড়টিকে তারা ‘অত্যন্ত বিপজ্জনক’ বলে অভিহিত করেছে।

রোববার সন্ধ্যা নাগাদ বিদ্যুৎ সংস্থাগুলো জানিয়েছে, অঞ্চলজুড়ে প্রায় ২ লাখ বাড়ি বিদ্যুৎবিহীন ছিল।

ঝড় শেষ না হওয়া পর্যন্ত ট্রেন, বিমান ও ফেরি চালানো বাতিল করা হয়েছিল এবং এমনকি ২৪ ঘণ্টা খোলা থাকে এমন কিছু দোকান তাদের দরজা বন্ধ করে দিয়েছিল। দোকানগুলোকে দুর্যোগের সময় জীবনরক্ষাকারি হিসেবে বিবেচনা করা হয়।
সূত্র : ভয়েস অফ আমেরিকা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাপানে আঘাত হেনেছে ‘অত্যন্ত বিপজ্জনক’ টাইফুন নানমাডল

আপডেট সময় : ০১:০৬:১৬ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২