ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু

  • আপডেট সময় : ০১:৩৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • / 36
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

জেলায় রোববার বিকেলে পৃথক দু’টি ঘটনায় বজ্রপাতে ২জনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন জামালপুর সদর উপজেলার চর যাথারথাপুর গ্রামের হাবিবর রহমান ম-লের ছেলে হাসমত আলী (৪৫) এবং জেলার মেলানদহ উপজেলার করইছড়া গ্রামের রাজিবের স্ত্রী মার্জিনা বেগম (২২)।

পুলিশ জানায়, হাসমত আলী বৃষ্টির মধ্যে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে তিনি বজ্রপাতের শিকার হয়ে গুরুতর আহত হন। তাকে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

অন্য একটি ঘটনায়, মার্জিনা বেগম বাড়ির উঠোনে রান্না করছিলেন। কিন্তু হঠাৎ বৃষ্টি শুরু হলে তিনি বজ্রপাতের শিকার হন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জামালপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু

আপডেট সময় : ০১:৩৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬