ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১ বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

জীবনে এমন দুঃখ কমই পেয়েছি : মোদি

  • আপডেট সময় : ১০:৪৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২
  • / 140
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের মধ্যেই গুজরাটে বড় বিপর্যয় ঘটেছে। ঝুলন্ত সেতু ভেঙে মৃত্যু হয়েছে অন্তত ১৪১ জনের। রোববার সন্ধ্যার সেই বিভীষিকাময় ঘটনার কথা বলতে গিয়ে সোমবার আবেগপ্রবণ হয়ে পড়েন মোদি। বলেন, জীবনে এমন দুঃখ কমই পেয়েছেন তিনি।

গুজরাটের বনসাকাঁথায় এক সমাবেশে ভাষণে আবেগপ্রবণ হয়ে পড়েন নরেন্দ্র মোদি। দৃশ্যতই তাঁর চোখ ছলছল করছিল। বলেন, ‘খুবই যন্ত্রণাদায়ক ঘটনা।’

ব্রিটিশ আমলে তৈরি শতবর্ষী ঝুলন্ত সেতুটি রোববার সন্ধ্যায় ভেঙে পড়ে। এই ঘটনায় মৃতদের পরিবারকে দুই লাখ এবং আহতদের ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তার ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী। খবর আনন্দবাজারের।

সোমবার এক সমাবেশে দেওয়া ভাষণে মোদি বলেন, গুজরাটের জন্য গোটা দেশ প্রার্থনা করছে। আমার জীবনে এমন দুঃখ খুব কমই পেয়েছি। একদিকে আমার মন ভারাক্রান্ত, অন্যদিকে আমি কর্তব্য পালন করে চলেছি।

বনসাকাঁথা জেলার ওই সভায় তিনি যাবেন কিনা এ নিয়ে দোলাচলে ছিলেন বলে জানিয়েছেন মোদি। তাঁর ভাষায়, ‘খুবই মর্মাহত। বহু মানুষ স্বজন হারিয়েছে। ভাবছিলাম এই সভায় আসব কি না।’

তিনি বলেন, ‘এটা উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধনের কর্মসূচি ছিল। যারা আমাদের সমর্থন করেছেন, তাদের জন্য এখানে আসা আমার দায়িত্বের মধ্যে পড়ে।’

প্রসঙ্গত, এ বছরের শেষদিকে গুজরাটে বিধানসভা নির্বাচন। তার আগে তিন দিনের সফরে নিজের রাজ্যে গেছেন মোদি। সেই সফরের মধ্যেই এই বিপর্যয় ঘটায় এ নিয়ে আক্রমণে সরব হয়েছে বিরোধীরা।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জীবনে এমন দুঃখ কমই পেয়েছি : মোদি

আপডেট সময় : ১০:৪৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২