ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিসেম্বরে কেউ আসতে চাইলে প্রস্তুত, হুশিয়ারি দিলেন নাহিদ ইসলাম আপা আসার সুযোগ নেই, এলেও ফাঁসির মঞ্চ প্রস্তুত: নাহিদ ইসলাম গণতান্ত্রিক অগ্রযাত্রা থামাতে চাইছে বিদেশের অপশক্তি: রুহুল কবির রিজভী মুম্বাই বিমানবন্দরে ফ্লাইট সূচি থেকে বাদ পশ্চিম এশিয়ার ১২ এয়ারলাইনস ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যথাযোগ্য মর্যাদায় বিপ্লব ও সংহতি দিবস পালিত সৌদিতে সড়ক দুর্ঘটনায় কক্সবাজারের ৭ বাংলাদেশি নিহত

জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণের, কারও একার নয়: তথ্যমন্ত্রী

  • আপডেট সময় : ১০:৪৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • / 34
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব কোনো ব্যক্তি বা নির্দিষ্ট গোষ্ঠীর নয়, বরং দেশের জনগণের বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, এখনো একটি গোষ্ঠী এ আন্দোলনের কৃতিত্ব নিজেদের করে নেওয়ার চেষ্টা করছে, যা থেকে তাদের বেরিয়ে আসা উচিত।

শুক্রবার (৭ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান ও বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে জনগণের আত্মত্যাগ, অবাধ নির্বাচন, নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণ, সংসদের কার্যকর ভূমিকা এবং সরকারপ্রধান তারেক রহমানের নেতৃত্ব- এসব মিলিয়ে দেশে গণতান্ত্রিক মূল্যবোধকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে। তবে এই সুযোগ কাজে লাগাতে না পারলে অর্জিত সাফল্য হারিয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে।

তিনি জানান, এ লক্ষ্য বাস্তবায়নে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এবং অন্যান্য রাজনৈতিক ও সামাজিক শক্তিও ইতিবাচকভাবে এতে অংশ নেবে বলে আশা প্রকাশ করেন।

জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমানে একটি গোষ্ঠী জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব নিয়েই বেশি ব্যস্ত। কে বেশি কৃতিত্ব পাবে, কে বড় তারকায় পরিণত হবে বা ডিজিটাল মাধ্যমে নিজের জনপ্রিয়তা বাড়াবে- এসব নিয়ে অপ্রয়োজনীয় প্রতিযোগিতা তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, সরকারপ্রধান ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শুরু থেকেই এ গণঅভ্যুত্থানের সব কৃতিত্ব জনগণের বলে উল্লেখ করেছেন। তার ভাষায়, জনগণই সব বিজয়ের প্রকৃত মালিক।

তথ্যমন্ত্রী বলেন, যারা এখনো এই আন্দোলনের কৃতিত্ব নিজেদের পকেটস্থ করার বিভ্রান্তিতে রয়েছেন, তাদের সেই মানসিকতা থেকে বেরিয়ে এসে জনগণের অবদানকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান তিনি।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণের, কারও একার নয়: তথ্যমন্ত্রী

আপডেট সময় : ১০:৪৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬