ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

‘জ্ঞান অর্জনের পাশাপাশি ভাল মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে’ : শিক্ষামন্ত্রী নাহিদ

  • আপডেট সময় : ০৩:৫৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭
  • / 558
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, জ্ঞান প্রযুক্তি ও দক্ষতা অর্জনের সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের ভাল মানুষ হিসেবেও নিজেকে গড়ে তুলতে হবে।

বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উদ্যোগে স্নাতক (পাস) ও সমমানের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, কিছু লোক শিক্ষকদের চিরায়ত মূল্যবোধ নষ্ট করে দিচ্ছে। তারা কোচিং ব্যবসা করছে এবং পরীক্ষার হলে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর বলে দেন। শিক্ষকতা পেশায় তাদের থাকার অধিকার নেই। উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে শিক্ষকদের দেশপ্রেমে উজ্জীবিত হয়ে উন্নত মানসিকতা ধারন এবং লালন করতে হবে। দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে শিক্ষকদের মুখ্য ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, আধুনিক যুগে মানুষের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে জ্ঞান-প্রযুক্তি-দক্ষতা।  ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গঠনের লক্ষ্য পূরণ করতে তাদেরকে বিশ্বমানের জ্ঞান-প্রযুক্তি-দক্ষতা আয়ত্ব করতে হবে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এস এম ওয়াহিদুজ্জামান এবং ডাচ-বাংলা ব্যাংকের চেয়ারম্যান সায়েম আহমেদ বক্তৃতা করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘জ্ঞান অর্জনের পাশাপাশি ভাল মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে’ : শিক্ষামন্ত্রী নাহিদ

আপডেট সময় : ০৩:৫৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭