ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকালে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে মেহেদী হাসান পলাশের নিয়োগ

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ১

  • আপডেট সময় : ০৯:০০:০১ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • / 219
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জেলার সদর উপজেলায় আজ ট্রাক চাপায় রিনা খাতুন (৬৫) নামের এক নারী নিহত হয়েছেন।

আজ বুধবার সন্ধ্যায় ঝিনাইদহ সদর উপজেলায় গোয়ালপাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিনা খাতুন ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের বড়খাজুরা গ্রামের সবুর মন্ডলের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রিনা খাতুন সন্ধ্যায় নিজের বাড়ি থেকে বের হয়ে মেয়ের বাড়ি সদর উপজেলা হরিশংকরপুর ইউনিয়নের পানামি গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে গোয়ালপাড়া বাজারে রাস্তা পার হওয়ার সময় মাগুরাগামী একটি সবজি বোঝায় ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় গুরুতর অবস্থায় রিনা খাতুনকে উদ্ধার করে স্থানীয়রা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন জানান, নিহতের মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্ত করার চেষ্টা চলছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট সময় : ০৯:০০:০১ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫