ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই বছরে সব বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ডিজিটাল নেটওয়ার্ক গড়বে ইউজিসি নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ মামলার অগ্রগতি ফাঁকা শাহজালাল বিমানবন্দর: সৌদি রুটে ফ্লাইট বন্ধে বদলেছে চিত্র দেশের প্রায় অর্ধেক পরিবার এখন ঋণগ্রস্ত, বলছে নতুন জরিপ ঝিনাইদহে সারের ডিলারশিপ দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে জামায়াতের মানববন্ধন কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে দুর্গাপূজা রুখে দাঁড়ানোর প্রেরণা: রাষ্ট্রপতি জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় অটুট প্রতিশ্রুতি: প্রধানমন্ত্রী রিজেন্ট এয়ারওয়েজের মূল প্রতিষ্ঠানের অবসায়নের নির্দেশ হাইকোর্টের ২৪ অক্টোবর নিউইয়র্কে এএবিইএ-এর দ্বিবার্ষিক সম্মেলন

ট্রাম্প তার দাবিতে অনড়

  • আপডেট সময় : ১২:২২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • / 39
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

ইরানের কাছে থাকা উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত শেষ পর্যন্ত উদ্ধার করার তীব্র অঙ্গীকার ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, কোনো অবস্থাতেই এই তেজস্ক্রিয় উপাদান মার্কিন প্রশাসনের হাতে হস্তান্তর করা হবে না। দুই দেশের এমন মুখোমুখি অবস্থানে মধ্যপ্রাচ্যে নতুন করে চরম উত্তেজনা দেখা দিয়েছে।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রশাসনের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। ট্রাম্প বলেন, ‘আমরা এটি কেড়ে নেবই। আমাদের এটির প্রয়োজন নেই, আমরা এটি চাইও না। সম্ভবত এটি পাওয়ার পর আমরা ধ্বংস করে দেব, কিন্তু ওদের কাছে এটি কোনোভাবেই রাখতে দেব না।’

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের ধারণা, ইরানের কাছে বর্তমানে প্রায় ৯০০ পাউন্ড উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ট্রাম্পের দাবি অনুযায়ী, প্রায় এক বছর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় এই বিশাল মজুত মাটির নিচে চাপা পড়েছিল। এই মাটির নিচে চাপা পড়ে থাকা ইউরেনিয়াম উদ্ধার করাকেই এখন ট্রাম্পের ইরান যুদ্ধের অন্যতম প্রধান সামরিক লক্ষ্য হিসেবে দেখা হচ্ছে। তেহরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতেই মূলত এই অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

এদিকে ওয়াশিংটনের এমন হুঁশিয়ারির বিপরীতে কঠোর অবস্থান নিয়েছে তেহরানও। রয়টার্সের বরাতে জানা গেছে, ইরানের দুজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিশ্চিত করেছেন যে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইতিমধ্যে একটি বিশেষ নির্দেশনা জারি করেছেন। সেই নির্দেশনায় স্পষ্ট করে বলা হয়েছে, পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী এই ইউরেনিয়াম যেন কোনো অবস্থাতেই এবং কোনো চুক্তির অধীনেই দেশের বাইরে পাঠানো না হয়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ট্রাম্প তার দাবিতে অনড়

আপডেট সময় : ১২:২২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬