ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান

দেশে প্রথম ফার্মাসিউটিক্যাল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ক এক্সিকিউটিভ প্রশিক্ষণ কর্মসূচি শুরু

  • আপডেট সময় : ১১:৩৭:৫২ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / 34
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

দেশের ফার্মাসিউটিক্যাল শিল্পের পেশাজীবীদের জন্য বিশেষভাবে নকশা করা দেশের প্রথম এক্সিকিউটিভ শিক্ষা কর্মসূচি ‘অ্যাডভান্সড সার্টিফিকেট ইন ফার্মাসিউটিক্যাল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এসিপিবিএ)’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি-এর যৌথ উদ্যোগে এ কর্মসূচি চালু করা হয়েছে। আইবিএ থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ছয় মাসব্যাপী এ এক্সিকিউটিভ কর্মসূচির লক্ষ্য সম্ভাবনাময় ফার্মাসিউটিক্যাল পেশাজীবীদের নেতৃত্বের দক্ষতা, ব্যবসায়িক প্রজ্ঞা এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা আরও বিকশিত করা। শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পখাতের মধ্যে এ উদ্যোগ একটি অনন্য অংশীদারিত্বের দৃষ্টান্ত।

এসিপিবিএ-ই দেশের প্রথম পূর্ণাঙ্গ কর্মসূচি, যা বিশেষভাবে ফার্মাসিউটিক্যাল শিল্পের ব্যবসায়িক, নিয়ন্ত্রক, বাণিজ্যিক, উৎপাদন, উদ্ভাবন এবং নেতৃত্বসংক্রান্ত বাস্তব চাহিদা বিবেচনায় নিয়ে তৈরি করা হয়েছে।

কর্মসূচিতে প্রশিক্ষণ দেবেন আইবিএ-এর অভিজ্ঞ শিক্ষক এবং দেশের শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল শিল্পের জ্যেষ্ঠ নির্বাহীরা।

নির্ধারিত উপস্থিতি, একাডেমিক মূল্যায়ন এবং অন্যান্য শর্ত সফলভাবে পূরণকারী অংশগ্রহণকারীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে অ্যাডভান্সড সার্টিফিকেট ইন ফার্মাসিউটিক্যাল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এসিপিবিএ) প্রদান করা হবে।

আজ কর্মসূচিটির প্রথম ব্যাচের উদ্বোধনী সেশন অনুষ্ঠিত হয়। প্রথম ব্যাচে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি, সাইনোভিয়া ফার্মা পিএলসি এবং নুভিস্তা ফার্মা লিমিটেডের মোট ৪৭ জন অংশগ্রহণ করছেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি প্রতিষ্ঠানের টেকসই সাফল্যের মূল ভিত্তি হলো তার মানবসম্পদে ধারাবাহিক বিনিয়োগ। তাদের মতে, এসিপিবিএ একদিকে আইবিএর একাডেমিক উৎকর্ষ এবং অন্যদিকে শিল্পখাতের বাস্তব অভিজ্ঞতার সমন্বয়ে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল শিল্পে এক্সিকিউটিভ শিক্ষার নতুন মানদণ্ড স্থাপন করবে।

বক্তারা আরো বলেন, বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল শিল্প বর্তমানে বৈশ্বিক বাজারে আরও শক্তিশালী অবস্থান তৈরি করছে। এমন পরিস্থিতিতে এসিপিবিএ-এর মতো উদ্যোগ ভবিষ্যতের এমন নেতৃত্ব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-এর পরিচালক অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আবদুল্লাহ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) রাব্বুর রেজা, আইবিএ-এর অ্যাডভান্সড সার্টিফিকেট ইন ফার্মাসিউটিক্যাল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন কর্মসূচির মডারেটর অধ্যাপক ড. মো. মহিউদ্দিন এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির এক্সিকিউটিভ ডিরেক্টর ও মানবসম্পদ বিভাগের প্রধান এম. এ. আরশাদ ভূঁইয়া।

এছাড়াও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, সাইনোভিয়া ফার্মা এবং নুভিস্তা ফার্মার ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী পর্ব শেষে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির প্রধান পরিচালন কর্মকর্তা রাব্বুর রেজা একটি মাস্টারক্লাস পরিচালনা করেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেশে প্রথম ফার্মাসিউটিক্যাল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ক এক্সিকিউটিভ প্রশিক্ষণ কর্মসূচি শুরু

আপডেট সময় : ১১:৩৭:৫২ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬