ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেনের ভিডিও করতে রেললাইনে, কাটা পড়ে মৃত্যু

  • আপডেট সময় : ১০:৩৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
  • / 394
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
আমি ভাইয়াকে চিল্লাইয়া বলছিলাম ট্রেন আসতেছে। কিন্তু সে শুনতে পায়নি। এরপর ট্রেনের নিচে পড়ে যান।

রেললাইনে দাঁড়িয়ে এক ট্রেনের ভিডিও করার সময় উল্টো দিক থেকে আসা আরেক ট্রেনে কাটা পড়ে ইশতিয়াক আহমেদ রাফিধ নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ মে) বিকেলে রাজধানীর কুড়িল বিশ্বরোড রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইশতিয়াক আহমেদ রাফিধ রাজশাহী সরকারি কলেজে স্নাতকের শিক্ষার্থী। তিনি ঢাকার খিলক্ষেতে খালার বাসায় বেড়াতে এসেছিলেন।

জানা গেছে, রাফিধের খালাতো ভাই ঢাকার কুর্মিটোলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র মুস্তাফিজুর রহমান ঘটনার সময় তার সাথে ছিলেন।

মুস্তাফিজুর বলেন, ‘ভাইয়া আমাকে বলেছিলেন ভিডিও করার সময় ট্রেন আসে কি না খেয়াল রাখতে। উনি ভিডিও করার সময় ট্রেন চলে এল। আমি ভাইয়াকে চিল্লাইয়া বলছিলাম ট্রেন আসতেছে। কিন্তু সে শুনতে পায়নি। এরপর ট্রেনের নিচে পড়ে যান।’
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ট্রেনের ভিডিও করতে রেললাইনে, কাটা পড়ে মৃত্যু

আপডেট সময় : ১০:৩৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫