ঢাকা ১০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

  • আপডেট সময় : ০৩:১৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • / 196
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জেলার বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার সকালে বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের ছোট লাহিড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো, সিয়াম হোসেন (৬) ও সোহান আলী (৭)। সোহান আলী ওই এলাকার সফিউল ইসলামের ছেলে এবং সিয়াম হোসেন একই গ্রামের দবিরুল ইসলামের ছেলে। তারা দুজন চাচাতো ভাই।

বিষয়টি নিশ্চিত করেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার।

স্থানীয়রা জানান, স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসায় একসাথে পড়াশোনা করতো সিয়াম ও সোহান। দুজনের বাবা ঢাকায় থাকেন। শুক্রবার মাদ্রাসা ছুটি তাই বাড়িতে এসেছিল দুই ভাই। সকালে ঘুম থেকে উঠে খেলা করতে গিয়ে পুকুরের পানিতে নামলে ডুবে দুজনের মৃত্যু হয়। পরে পরিবারের স্বজনরা পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

ওসি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৩:১৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫