ডিএসইতে ১৭৫ কোম্পানির দর বেড়েছে, কমেছে ১৫২টির
- আপডেট সময় : ১০:৫৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- / 2
বিডিসংবাদ অনলাইন ডেস্ক:
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মোট ৩৯১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭৫টির দর বেড়েছে, ১৫২টির কমেছে এবং ৬৪টির দর অপরিবর্তিত রয়েছে।
এছাড়া ডিএসইতে সূচকের মিশ্র প্রবণতা দেখা গেছে। প্রধান ডিএসইএক্স সূচক ৩ দশমিক ৪৮ পয়েন্ট কমে ৫ হাজার ৬৪০ দশমিক ০৯ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইএস সূচক ২ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২৬ দশমিক ৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে। অপরদিকে, ডিএস৩০ সূচক ৪ দশমিক ৭৩ পয়েন্ট কমে ২ হাজার ১২৬ দশমিক ১১ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইর লেনদেন পরিসংখ্যান অনুযায়ী, ‘এ’ শ্রেণির ১৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৯২টির দর বেড়েছে, ৮২টির কমেছে এবং ২৫টির দর অপরিবর্তিত রয়েছে। ‘বি’ শ্রেণির ৭৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৩৬টির দর বেড়েছে, ৩২টির কমেছে এবং ৬টির দর অপরিবর্তিত রয়েছে।
‘জেড’ শ্রেণির ১১৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৭টির দর বেড়েছে, ৩৮টির কমেছে এবং ৩৩টির দর অপরিবর্তিত রয়েছে। ‘এন’ শ্রেণির কোনো শেয়ার আজ লেনদেন হয়নি।
এ ছাড়া, ৩৪টি মিউচুয়াল ফান্ডের মধ্যে ১২টির দর বেড়েছে, ৮টির কমেছে এবং ১৪টির দর অপরিবর্তিত রয়েছে। চারটি করপোরেট বন্ডের মধ্যে তিনটির দর বেড়েছে এবং একটির দর অপরিবর্তিত রয়েছে। তিনটি সরকারি সিকিউরিটিজের মধ্যে দুটির দর কমেছে এবং একটির দর বেড়েছে।
বিডিসংবাদ/এএইচএস



















