ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা মানুষের বর্জ্য থেকে তৈরি কংক্রিট: প্রচলিত সিমেন্টের চেয়েও বেশি শক্তিশালী ও টেকসই

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের ২০ বছর পূর্তি উদযাপন

  • আপডেট সময় : ০৪:৩৭:০০ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩
  • / 263
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আনন্দময় পরিবেশে সম্প্রতি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের ২০ বছর পূতি উদযাপিত হয়েছের্ । একাডেমিক উৎকর্ষতা এবং সাহিত্য অন্বেষণের এই অসাধারণ যাত্রাটি একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয়েছে যেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিবোর্ডেও চেয়ারম্যান ড. মোঃ সবুর খান, উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান, উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুব-উল হক মজুমদার,একাডেমিক এফেয়ার্সের ডীন প্রফেসর ড. মোস্তফা কামাল, প্রখ্যাত অভিনেত্রী অপি করিম এবং বিশিষ্ট শিক্ষাবিদ মন্ময় জাফরসহ বিপুল সংক্যক প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী । উদযাপনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. লিজা শারমিন।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান তার বক্তব্যে, কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আধুনিক প্রযুক্তিকে ইংরেজি শিক্ষার সাথে একীভূত করার বিষয়ে একটি মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন। তিনি জোর দেন যে, বিভাগের শিক্ষকদের অবশ্যই তাদের পাঠদানের আধুনিক প্রযুক্তি শিখতে হবে এবং প্রয়োগ করতে হবে যাতে তারা তাদের শিক্ষার্থীদের আজকের সমকালীন বিশ্বের জন্য প্রস্তুত করতে পারে।

অপি করিম বিনোদন শিল্পে অভিনয়, প্রতিভা এবং বহুমুখীতার সমার্থক নাম। শিক্ষার্থীদের সাথে আলোচনায় অপি পড়াশোনার পাশাপাশি পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমের গুরুত্ব এবং পিতামাতার প্রতি শিক্ষার্থীদের দায়িত্ব সম্পর্কে কথা বলেছেন। তিনি ইংরেজি বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে একজন, কাজলের দর্শনীয় নৃত্য পরিবেশনে মুগ্ধ হয়ে তাকে আলিঙ্গন করেন।

অনুষ্ঠানে আরও একজন বিশেষ অতিথি ছিলেন মন্ময় জাফর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক এবং একজন সম্মানিত শিক্ষাবিদ। তিনি শিক্ষার্থীদের সাথে একাডেমিয়ার বিভিন্ন দিক নিয়ে তার মতামত শেয়ার করেন।

বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা বিভাগ সম্পর্কে তাদের মতামত ও ধারনা শেয়ার করেন। প্রাক্তন ছাত্রদের একজন, মোঃ আশিকুর রহমান রাজীব, যিনি সম্প্রতি বিসিএস ক্যাডার (তথ্য) হয়েছেন স্মৃতিচারন করতে গিয়ে, বর্তমান শিক্ষার্থীদেরকে তার যাত্রা সম্পর্কে এবং কীভাবে ইংরেজী বিভাগ তাকে তার স্বপ্ন অর্জনে অনুপ্রাণিত করেছিল সে সম্পর্কে বলেছিলেন।

একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে, দর্শকরা দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ‘মেট্রোলাইফ’ এর একটি মনমুগ্ধকর কনসার্ট উপভোগ করেন। তারা কিংবদন্তি বাংলা ব্যান্ড ‘মহিনের ঘোড়াাগুলি’কে তাদের বিখ্যাত গান ‘পৃথিবীটা নকি’ ও ‘হায় ভালোবাসি’ পরিবেশন করে শ্রদ্ধা জানান। এই উদযাপনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডক্টর এহাতাশাম উল হক ইথেন এবং তার দল।

নিউজটি শেয়ার করুন

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের ২০ বছর পূর্তি উদযাপন

আপডেট সময় : ০৪:৩৭:০০ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩