ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিজেল সংকট: ইউরোপের মজুত ছাড়তে যুক্তরাষ্ট্রের কঠোর চাপ সংগীতের ৬০ বছর: খুরশীদ আলমের সংবর্ধনায় সুজানা রূপার গান চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে ছুটির দিনেও বিক্ষোভ অক্টোবরে তিনটি লঘুচাপের সম্ভাবনা, হতে পারে ঘূর্ণিঝড় জমজমের পানি সরবরাহে বিলম্ব: বিমানে দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির সময় বাড়ালো মন্ত্রণালয় ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ফেসবুকের সহায়তায় শেষ পর্যন্ত সুচিত্রার বিয়ে সম্পন্ন বাংলামোটরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়: বহিষ্কৃত যুবদল নেতাসহ আটক চার সিলেট-চট্টগ্রাম থেকে সরাসরি তুরস্ক ফ্লাইট চালুর আহ্বান মন্ত্রীর

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ১২-১৭ নভেম্বর বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ-২০১৮

  • আপডেট সময় : ০৫:৪৫:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ নভেম্বর ২০১৮
  • / 212
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  বিশ্বের ১৭০ টি দেশের সাথে বাংলাদেশেও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আগামী ১২- ১৭ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে সপ্তাহব্যাপী বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ ২০১৮।

বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ- ২০১৮ উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এ টু আই প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব মোস্তাফিজুর রহমান। আজ মঙ্গলবার (৬  নভেম্বর) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭১ মিলনায়তনে এক ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানের মাধ্যমে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালায় বাংলাদেশে উদ্যোক্তা উন্নয়ন শীর্ষক আলোচনা সভা, সেমিনার, কর্মশালা, দেশের প্রতিভাবান তরুণদের মাঝে ব্যবসা প্রস্তাবনা প্রতিযোগিতা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে উদ্যোক্তা সম্মেলনসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে।

মিট দ্য প্রেস অনুষ্ঠানে বিশ্ব উদ্যোক্তা সপ্তাহের বিস্তারিত তুলে ধরেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য হামিদুল হক খান ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারন সম্পাদক জনাব মুনির হাসান। অনুষ্ঠানে অন্যানের মধ্যে আরও বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টস অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান, ক্যারিয়ার ডেভলপমেন্ট সেন্টারের পরিচালক আবু তাহের খান, এন্ট্রাপ্রেনারশিপ বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ শিবলী শাহরিয়ার প্রমুখ।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপাচার্য হামিদুল হক খান বলেন, কলোনিয়াল যুগ থেকেই আমাদের মাথার মধ্যে চাকরি করার ধারনা পাকাপোক্ত হয়ে অছে। এ ধারা ভাঙতে হবে। কারণ একটি দেশ শুধু চাকরিজীবী দিয়ে উন্নতি করতে পারে না। দেশের সামগ্রিক উন্নতির জন্য প্রচুর উদ্যোক্তা প্রয়োজন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে প্রথম ও একমাত্র ‘এন্ট্রাপ্রেনারশিপ’ বিভাগ চালু করাসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে। বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ উদযাপন সেই উদ্যোগেরই অংশ বলে মন্তব্য করেন হামিদুল হক খান। তিনি বলেন, বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ উদযাপন আমাদের শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা হওয়ার ইচ্ছাকে জাগ্রত করবে বলে আশা করা যায়।

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারন সম্পাদক জনাব মুনির হাসান বলেন, পৃথিবীর ১৭০টি দেশে বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ পালিত হবে। বাংলাদেশে উদ্যোক্তা সপ্তাহ উদযাপনের জন্য বেছে নেওয়া হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে, কারণ এই বিশ্ববিদ্যালয়ে উদ্যোক্তা বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জনের জন্য এন্ট্রাপ্রেনারশিপ বিভাগ রয়েছে।  উদ্যোক্তা উন্নয়নে এটি বিরাট প্রশংসনীয় এক উদ্যোগ। মুনির হাসান আরও বলেন, বাংলাদেশে উদ্যোক্তা তৈরি করতে হলে প্রবীণ উদ্যোক্তা, সরকার ও রাজনীতিবীদদের এগিয়ে আসতে হবে। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে এ দেশে উদ্যোক্তাবান্ধব পরিবেশ তৈরি হবে।

উল্লেখ্য, ২০১৫ সাল থেকে বাংলাদেশে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সপ্তাহব্যাপী বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ উদযাপন করে আসছে।

ক্যাপশনঃ বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ ২০১৮ উদযাপন উপলক্ষ্যে ড্যাফোডিল  ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানেবক্তব্য রাখছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য হামিদুল হক খান।

নিউজটি শেয়ার করুন

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ১২-১৭ নভেম্বর বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ-২০১৮

আপডেট সময় : ০৫:৪৫:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ নভেম্বর ২০১৮