ঢাকায় স্টেপ ফুটওয়্যারের ‘সিগনেচার ইভেন্ট’ মাতালেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর তৌসিফ ও তিশা
- আপডেট সময় : ০৭:৩১:০০ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
- / 249
বিডিসংবাদ ডেস্কঃ
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ফুটওয়্যার ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যার ফ্যাশন ও আরামের সমন্বয়ে নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। সম্প্রতি রাজধানীর ঢাকা রিজেন্সি হোটেলে অনুষ্ঠিত বর্ণাঢ্য “সিগনেচার ইভেন্ট”-এ অভিনেতা তৌসিফ মাহবুব ও অভিনেত্রী তানজিন তিশা আনুষ্ঠানিকভাবে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হন।

স্টেপ ফুটওয়্যারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির। তিনি বলেন,
“তৌসিফ ও তিশার জনপ্রিয়তা, তারুণ্যের শক্তি এবং ইতিবাচক ভাবমূর্তি আমাদের ব্র্যান্ডকে তরুণ প্রজন্মের কাছে আরও আপন করে তুলবে।”

ইভেন্টে স্টেপ ফুটওয়্যার উন্মোচন করে দশটি নতুন ডিজাইন—যেগুলো ফ্যাশন ও আরামের নিখুঁত সমন্বয়ে তৈরি। উপস্থিত অতিথিদের কাছে এই নতুন কালেকশন বিশেষ প্রশংসা কুড়ায়। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, আধুনিক জীবনযাত্রায় স্বাচ্ছন্দ্য ও স্টাইলকে একসঙ্গে তুলে ধরতেই এই নতুন লাইন বাজারে আনা হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে জনপ্রিয় মডেল ও শিল্পীদের অংশগ্রহণে এক মনোমুগ্ধকর ফ্যাশন শো ও ক্যাটওয়াক অনুষ্ঠিত হয়। র্যাম্পে স্টেপ ফুটওয়্যারের নতুন কালেকশন উপস্থাপন করা হলে উপস্থিত অতিথিরা করতালিতে ভরিয়ে তোলেন হলঘর।

দিনের প্রথম পর্বে অনুষ্ঠিত হয় সারা দেশের ফ্র্যাঞ্চাইজি ও পরিবেশকদের নিয়ে ব্যবসায়িক সম্মেলন, যেখানে ২০২৬ সালের বিক্রয় পরিকল্পনা, বিপণন কৌশল এবং গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধির নানা দিক নিয়ে আলোচনা হয়।

বর্ণাঢ্য এই অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা ও বাস্তবায়নে ছিল দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী সংস্থা অ্যাড সাইন।
বিডিসংবাদ/এএইচএস


























