ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন পে-স্কেল ও উৎসব ভাতার দাবিতে সিলেটে শিক্ষকদের বিক্ষোভ রিজভী: ঢাবি যদি অক্সফোর্ড হয়, রাবিকে ক্যামব্রিজ হিসেবে গড়ে তুলতে হবে আগামী ৫ বছরে সাড়ে ৪ হাজার ইউনিয়নে খেলার মাঠ গড়বে সরকার ৪ নভেম্বরের মধ্যে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র সৌদি বিমানবন্দরে হামলায় ঢাকা থেকে ১৫৯ ফ্লাইট বাতিল সৌদি বিমানবন্দরে হামলায় ঢাকা থেকে ১৫৯ ফ্লাইট বাতিল সৌদি বিমানবন্দরে হামলায় ঢাকা থেকে ১৫৯ ফ্লাইট বাতিল আগামী সংসদ অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন: বিদ্যুৎমন্ত্রী ১৫ বছর পর পড়াশোনায় ফিরে এইচএসসিতে জিপিএ-৫ পেলেন রীতি সাজেকে জেএসএস-ইউপিডিএফের গোলাগুলি, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

ঢাকা বারের নির্বাচনে ভোট গ্রহণ শুরু

  • আপডেট সময় : ০২:৪৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪
  • / 175
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

এশিয়ার বৃহত্তম বার ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) দু’দিনব্যাপী ভোট গ্রহণ আজ শুরু হয়েছে।
আজ ও আগামীকাল ২৯ ফেব্রুয়ারি দুইদিন ধরে চলবে এই নির্বাচন। দু’দিনই সকাল ৯টা থেকে শুরু হয়ে ১ ঘণ্টা বিরতি দিয়ে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এরপর ভোট গণনা করে ফল প্রকাশ করা হবে।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সাদা ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরাম সমর্থিত নীল দলের আইনজীবীদের প্রচারণায় সরগরম ঢাকা আইনজীবী সমিতির ২০২৪-২৫ সেশনের নির্বাচন। দুই দলের ২৩ জন করে প্রার্থী রয়েছেন। এর মধ্যে ১০টি সদস্য ও বাকিগুলো সম্পাদকীয় পদ। এবারের নির্বাচনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পদ সৃষ্টি করা হয়েছে।
গত ১৫ দিন ধরে নিয়মিত প্রচার ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে আদালত পাড়ায়। প্রার্থীরা ভোটারদের চেম্বারে গিয়ে এবং মোবাইলে কল এসএমএস দিয়ে ভোট প্রার্থনা করেছেন।
প্রধান নির্বাচন কমিশনার মোখলেছুর রহমান বাদল জানান, এবার মোট ভোটার প্রায় ২১ হাজার ৮শ’ ৩০ জন।
সুশৃঙ্খল সুষ্ঠু নির্বাচন অনুষ্টানে আমরা বদ্বপরিকর। ভোটারদের আইডি কার্ড দেখিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে।
সাদা প্যানেলে সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবদুর রহমান হাওলাদার ও সাধারণ সম্পাদক পদে মো. আনোয়ার শাহাদাত শাওন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে নীল প্যানেলে সভাপতি পদে খোরশেদ মিয়া আলম ও সাধারণ সম্পাদক পদে সৈয়দ নজরুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সাদা প্যানেলের অন্যান্য পদের মধ্যে সিনিয়র সহসভাপতি পদে আবুল কালাম মোহাম্মাদ আক্তার হোসেন, কোষাধ্যক্ষ পদে মো. ওমর ফারুক, সিনিয়র সহসাধারণ সম্পাদক পদে মাসরাত আলী, সহসাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান, লাইব্রেরি সম্পাদক পদে হুমায়ুন কবির, সাংস্কৃতিক সম্পাদক পদে মনিরা বেগম, অফিস সম্পাদক পদে সরোয়ার জাহান, সমাজকল্যাণ সম্পাদক পদে প্রদীপ চন্দ্র সরকার, ক্রীড়া সম্পাদক পদে মো. ওয়াকিলুর রহমান এবং তথ্য ও যোগাযোগ সম্পাদক পদে সৈয়দা ফরিদা ইয়াছমিন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নীল প্যানেলে অন্যান্য পদের মধ্যে সিনিয়র সহসভাপতি পদে আবদুর রাজ্জাক, সহসভাপতি পদে সহিদুজ্জামান, কোষাধ্যক্ষ পদে আবদুর রশীদ মোল্লা, সিনিয়র সহসাধারণ সম্পাদক পদে জহিরুল হাসান, সহসাধারণ সম্পাদক পদে সৈয়দ মো. মইনুল হোসেন, সমাজকল্যাণ সম্পাদক পদে মাহবুব হাসান, লাইব্রেরি সম্পাদক পদে নার্গিস পারভীন, সাংস্কৃতিক সম্পাদক পদে নূরজাহান বেগম, দপ্তর সম্পাদক পদে আনোয়ারুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোবারক হোসেন এবং তথ্য ও যোগাযোগ সম্পাদক পদে মো. মাজহারুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। নীল প্যানেলে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলী মোরতুজা, গাজী তানজিল আহমেদ, মো. আনোয়ার হোসেন, মো. আসিফ, জাবেদ হোসেন, খলিলুর রহমান, মো. সামসুজ্জামান, মোহাম্মাদ আলী, মুক্তা বেগম ও রেজাউল হক।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাকা বারের নির্বাচনে ভোট গ্রহণ শুরু

আপডেট সময় : ০২:৪৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪