ঢাকা ০৬:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

ঢাবিতে ৭ আগস্ট থেকে অনার্স ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু

  • আপডেট সময় : ০১:২৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭
  • / 288
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ শিক্ষা ডেস্কঃ  আগামী ৭ আগস্ট সোমবার থেকে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের  ২০১৭-১৮ শিক্ষাবর্ষে অনলাইনের ভর্তির আবেদন প্রক্রিয়া ।

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট সভা কক্ষে প্রথম বর্ষ (সম্মান) শ্রেণিতে ভর্তি বিষয়ক কমটির সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়।

ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীন, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হাসিবুর রশীদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোঃ এনামউজ্জামান, প্রক্টর (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এ এম আমজাদ প্রমুখ।

সভার সিদ্ধান্ত অনুযায়ী ব্যবসায় শিক্ষা অনুষদের অধীন গ-ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

এছাড়া চারুকলা অনুষদের অধীন চ-ইউনিটের পরীক্ষা (সাধারণ জ্ঞান) ১৬ সেপ্টেম্বর, কলা অনুষদের অধীন খ-ইউনিটের ২২ সেপ্টেম্বর, চ-ইউনিটের (অংকন) ২৩ সেপ্টেম্বর, বিজ্ঞান অনুষদের অধীন ক-ইউনিটের ১৩ অক্টোবর এবং সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে।

পরবর্তীতে আরো বিস্তারিত প্রক্রিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

সোমবার বেলা ২টা থেকে শুরু হয়ে ২৯ আগস্ট রাত ১০টা পর্যন্ত তা চলবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাবিতে ৭ আগস্ট থেকে অনার্স ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু

আপডেট সময় : ০১:২৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭